Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বিদেশি ফলের দাম কমাতে শুল্ক হ্রাসের সুপারিশ

অর্থনীতি

আবুল কাশেম & শওকত আলী
20 April, 2021, 06:40 pm
Last modified: 20 April, 2021, 07:30 pm

Related News

  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • যেকারণে কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি
  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • ভারতীয় সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ২ রুপিতে

বিদেশি ফলের দাম কমাতে শুল্ক হ্রাসের সুপারিশ

প্রতি বছর প্রায় ২ লাখ টনের বেশি আপেল, ১.৫-২ লাখ টন কমলা, ৫০ হাজার টনের বেশি আঙ্গুর আমদানি হয়। তবে মাল্টার আমদানিতে কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি।
আবুল কাশেম & শওকত আলী
20 April, 2021, 06:40 pm
Last modified: 20 April, 2021, 07:30 pm
ইনফোগ্রাফ: বিদেশি ফলের দাম কমাতে শুল্ক হ্রাসের সুপারিশ
ইনফোগ্রাফ: টিবিএস

আমদানিতে উচ্চ শুল্কহার এবং তুলনামূলক কম উৎপাদনের কারণে অধিকাংশ বিদেশি ফলই সারা বছর চড়া দামে বিক্রি হয়। এসব ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আসন্ন বাজেটে আমদানি শুল্ক অন্তত দুই-তৃতীয়াংশ কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

জানা গেছে, কমলা, আপেল, মাল্টা ও আঙ্গুর আমদানিতে মোট ৮৯.৩২ শতাংশ শুল্ক দিতে হয়। বাজারে এই চার ফলের দাম কমাতে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক ৩১ শতাংশ করার সুপারিশ করেছে কমিশন। এ সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠিয়েছে কমিশন।

ফলের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কমলা, আপেল, আঙ্গুর, মাল্টা, বেদানা, নাশপাতি বিদেশি ফল হিসেবেই পরিচিত। এসব ফলের বেশ কিছু দেশে উৎপাদন শুরু হয়েছে। যদিও এসব ফলে আমদানি নির্ভরতা এখনো ৯০ শতাংশের বেশি।

ফল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমদানি শুল্ক কমালে ফলের দামও অনেক কমবে। তখন নিম্ন আয়ের মানুষও এসব ফল খেতে পারবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি জাতের ফলগুলো এখন দেশেও উৎপাদন শুরু হয়েছে। কিন্তু পরিমাণ কম থাকায় এগুলো বাজারে দামের ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলতে পারছে না। অন্যদিকে আমদানি করা ফলগুলোর ওপর উচ্চহারে শুল্ক থাকায় সারাবছর এগুলো বাড়তি দামে বিক্রি হয়। 

কৃষি বিপনন অধিদপ্তরের তথ্য বলছে, আপেল, কমলা, মাল্টা ও আঙ্গুরের দাম বছরের বেশির ভাগ সময়ই ১৫০-২০০ টাকার মধ্যে থাকে। মৌসুম শেষে অবশ্য এর চেয়েও বাড়তি দামে বিক্রি হয়।

এদিকে পরিমাণে অল্প হলেও কমলা, মাল্টা, আঙ্গুরের চাষ হচ্ছে দেশে। কিন্তু তাতেও দামে খুব একটা প্রভাব ফেলতে পারে না। এজন্য এসব ফল এখনো অনেক মানুষ নিয়মিত খাওয়ার সুযোগ পায় না। অথচ ফলগুলো পুষ্টির একটা বড় উৎস।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আসাদুল্লাহ টিবিএসকে বলেন, আমদানি নির্ভর নির্দিষ্ট কিছু ফলে শুল্ক কমালে তার প্রভাব দেশি ফলের বাজারে পড়বে না।

ডিএই, কমলা চাষী ও আমদানিকারদের কাছ থেকে জানা গেছে, আমদানির তুলনায় দেশে কমলার উৎপাদন এখনো এক-চতুর্থাংশের নিচে। তবে মৌসুমে ঢাকায় দেশে উৎপাদিত কমলা বিক্রি করতে দেখা যায়। কমলার চেয়েও দ্রুতগতিতে মাল্টার চাষ বাড়ছে বলেও জানা গেছে।

ডিএই'র হর্টিকালচার উইংয়ের পরিচালক মো. কবির হোসেন টিবিএসকে বলেন, 'সারা দেশেই এখন কমলার উৎপাদন ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে এর উৎপাদন বাড়ছে। এই পরিস্থিতিতে আমদানিতে ছাড় দিলেও একটা পর্যায়ে গিয়ে দেশি উৎপাদিত ফলের বাজার ঠিক রাখতে এই সুবিধা তুলে দিতে হবে।'

ডিএই'র হর্টিকালচার উইং ও উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, প্রতি বছর প্রায় ২ লাখ টনের বেশি আপেল, ১.৫-২ লাখ টন কমলা, ৫০ হাজার টনের বেশি আঙ্গুর আমদানি হয়। তবে মাল্টার আমদানিতে কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি।

এদিকে দেশি উৎপাদনে ক্ষেত্রে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে কমলার উৎপাদন হয়েছে ৪০,৩১৭ টন। যা প্রতি বছর ৫ শতাংশ হারে বাড়ছে।   একই সময়ে ২৮,০৪১ টন মাল্টা উৎপাদন হয়েছে। চলতি বছর মাল্টার উৎপাদন ১৫-২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে উৎপাদিত দেশি বিদেশি জাত মিলিয়ে ফলের পরিমাণ ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টন। দেশি ফলের পাশাপাশি এর মধ্যে বিভিন্ন জাতের বিদেশি ফলও রয়েছে। এরমধ্যে রয়েছে রকমেলন, মাস্কমেলন, হানিডিউ ও আইসবক্স ইয়েলো, ড্রাগন ফল, আপেল, কমলা, আঙ্গুরসহ বিভিন্ন বিদেশি ফল।

২০১৯-২০ অর্থবছরে ৬ লাখ ২৬ হাজার ৮২১ টন ফল আমদানি হয়েছে। এরমধ্যে আপেল কমলা, আঙ্গুর, আনার, আমলকি, কাচা খেজুর, চেরি, নাশপাতি, পারসিমম, আম উল্লেখযোগ্য।

Related Topics

টপ নিউজ

ফল / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • যেকারণে কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি
  • দ্বিগুণ হয়েছে ফল আমদানি, তারপরও রমজানে দাম চড়া
  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • ভারতীয় সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ২ রুপিতে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net