Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
করোনার বছরে ব্যবসায়ীদের আমানত বেড়েছে ১২.৬ শতাংশ

অর্থনীতি

ফরহাদ হোসেন
16 April, 2021, 09:30 am
Last modified: 16 April, 2021, 09:33 am

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে

করোনার বছরে ব্যবসায়ীদের আমানত বেড়েছে ১২.৬ শতাংশ

করোনার অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন কোন বিনিয়োগে যেতে পারেনি, যার  ফলে তাদের জমানো টাকা বেড়েছে। অন্যদিকে ২০১৯ সালে স্বাভাবিক পরিস্থিতি থাকায় বিনিয়োগ বেড়েছিল, ফলে ওই বছর আমানতের পরিমাণও অতটা বাড়েনি। 
ফরহাদ হোসেন
16 April, 2021, 09:30 am
Last modified: 16 April, 2021, 09:33 am
অলঙ্করণ-টিবিএস

করোনায় স্থবির অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্য ভালো না হলেও ব্যবসায়ী ও শিল্পপতিদের আমানতের পরিমাণ বেড়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্যাংকে রাখা আমানতের পরিমাণ বেড়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি যা প্রায় ১২.৬ শতাংশ।

২০১৯ সাল জুড়ে স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতিতেও অবশ্য আমানতের পরিমাণ এতটা বাড়েনি। ২০১৮ সালের তুলনায় ওই বছর (২০১৯) আমানত বেড়েছিল প্রায় ১৩ হাজার কোটি টাকা বা ১০.৪ শতাংশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত শিডিউলড ব্যাংক স্ট্যাটিসটিকস প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।  

ব্যবসায়ী ও শিল্পপতিদের আমানতের পরিমাণ বাড়ার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর সাবেক সভাপতি আবুল কাশেম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গেল বছর জুড়েই করোনার অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন কোন বিনিয়োগে যেতে পারেনি, যার  ফলে তাদের জমানো টাকা বেড়েছে। অন্যদিকে ২০১৯ সালে স্বাভাবিক পরিস্থিতি থাকায় বিনিয়োগ বেড়েছিল, ফলে ওই বছর আমানতের পরিমাণও অতটা বাড়েনি। 

এর সাথে ২০২০ সাল জুড়ে রেমিটেন্স এর ব্যাপক প্রবৃদ্ধি ব্যবসায়ী ও সার্বিকভাবে ব্যাংকিংখাতে আমানত বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। 

তিনি বলেন, রেমিটেন্সের একটি অংশ ব্যবসায়ীদের আমানত বাড়াতেও সহায়তা করেছে। এছাড়া গেল বছর জুড়ে আমদানি কম হওয়ার প্রভাবেও তাদের আমানত বেড়েছে।  

ব্যবসায়ীরা প্রতিদিন যে ব্যাংক একাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন সেটি কারেন্ট বা চলতি একাউন্ট নামে পরিচিত। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে কারেন্ট একাউন্টে টাকার পরিমাণ ১৫.১৫ শতাংশ কমে গেলেও ২০২০ সালে করোনার প্রকোপে ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়ার পরেও এর পরিমাণ ২২ শতাংশের বেশি বেড়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ মাহবুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত লেনদেন বাড়লে কারেন্ট একাউন্টে টাকা কম থাকে। এছাড়া আমানতের সুদহার ও এই ধরনের একাউন্টের খরচ কম হওয়ায় ব্যাংকগুলো ব্যবসায়ীদের কারেন্ট একাউন্ট খুলতে বেশি উৎসাহী করেছে হয়তো। 

এর বাইরে গেল বছর করোনাকে কেন্দ্র করে নতুন ধরনের অনেক ব্যবসা চালু হওয়ায় অনেক ছোট ছোট উদ্যোক্তারা যে কারেন্ট একাউন্ট খুলেছিলেন তারও একটা প্রভাব পড়েছে। 

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল বছর ব্যবসায়ীদের আমানতের সিংহভাগই ছিল সেভিংস ও ফিক্সড ডিপোজিট হিসেবে। মোট দেড় লাখ কোটি টাকার বেশি আমানতের মধ্যে ৮৩ হাজার কোটি টাকার বেশি ছিল ফিক্সড ডিপোজিট ও সাড়ে ৩৩ হাজার কোটি টাকার বেশি সেভিংস ডিপোজিট।

সার্বিকভাবে গেল বছর ২০১৯ সালের তুলনায় ব্যাংক একাউন্ট সংখ্যা ৯২ লাখের বেশি বেড়ে ১১ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। এসব একাউন্টে আমানতের পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৯৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ ৮০ হাজার কোটি টাকা।  

বরাবরের মতই আমানতের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এই  বিভাগে মোট আমানতের পরিমাণ ৮ লাখ কোটি টাকার বেশি। আর সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগে আমানতের পরিমাণ মাত্র ২০ হাজার কোটি টাকা। 

 

Related Topics

টপ নিউজ

আমানত প্রবৃদ্ধি / আমানত সঞ্চয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net