Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
একনেকে সাড়ে সাত হাজার কোটি টাকায় ১৩ প্রকল্পের অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 July, 2019, 06:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার

একনেকে সাড়ে সাত হাজার কোটি টাকায় ১৩ প্রকল্পের অনুমোদন

একনেক সভায় ১০ টি সম্পূর্ণ নতুন প্রকল্প ও তিনটি চলমান প্রকল্পের সংশোধণী অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদকাল বাড়ানো তিন প্রকল্পের ব্যয় প্রায় ৫০০ কোটি টাকা বেড়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
টিবিএস রিপোর্ট
09 July, 2019, 06:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থতৈনিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্প ব্যয়ের ৬ হাজার ৪১৪ কোটি ৯৭ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে, ১৮৯ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ও অবশিষ্ট ১ হাজার ১৪০ কোটি ৪৪ লাখ টাকা বিদেশি সহায়তা থেকে নির্বাহ করা হবে।

মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

মন্ত্রী জানান, একনেক সভায় ১০ টি সম্পূর্ণ নতুন প্রকল্প ও তিনটি চলমান প্রকল্পের সংশোধণী অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদকাল বাড়ানো তিন প্রকল্পের ব্যয় প্রায় ৫০০ কোটি টাকা বেড়েছে বলেও জানান তিনি।

পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ৪৮ কোটি টাকা ব্যয় ধরে চলমান ডাকঘর নির্মাণ প্রকল্পটির ব্যয় উঠেছে ২২৫ কোটি ৬ লাখ টাকায়। সিলেট বিভাগ বিদ্যুত ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ব্যয় ১ হাজার ৮৯১ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে  ২ হাজার ৫৩ কোটি টাকায়। মেঘনা নদী থেকে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলাকে রক্ষায় নেয়া প্রকল্পের ব্যয়  ৪৪৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬০৯ কোটি টাকা।

এর বাইরে ৭০৭ কোটি টাকা ব্যয় ধরে বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক যথাযথ মান উন্নীতকরণ ও প্রশস্তকরণ প্রকল্প, ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ঢাকা-উথুলি-পাটুরিয়া জাতীয় মহাসড়ক আমিন বাজার হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন ও বাস-বে নির্মাণ প্রকল্প, ৬১ কোটি টাকা লাকসাম –বাইয়ারা বাজার-ওমরগঞ্জ-নাঙ্গরকোট জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সড়কবাতির আধুনিকায়নে ২৬১ কোটি টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে ৯৮৮ কোটি টাকা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়নে ২২৬ কোটি টাকা ও বিএডিসির সার গুদাম উন্নয়নে ৩১১ কোটি টাকা ব্যয়ের পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
 
Related Topics

অর্থনীতি / একনেক / প্রকল্প অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net