Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আবারও উপেক্ষিত স্বাস্থ্য ও শিক্ষা খাত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 June, 2021, 05:40 pm
Last modified: 03 June, 2021, 06:33 pm

Related News

  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

আবারও উপেক্ষিত স্বাস্থ্য ও শিক্ষা খাত

জিডিপি অনুপাতে এ দুই খাতে স্বাভাবিক ভাবেই বরাদ্দ বৃদ্ধির আশা করা হয়েছিল। কিন্তু, প্রস্তাবিত বাজেট দুদিক থেকেই ব্যর্থ হয়েছে। ফলে জিডিপি অনুপাতে বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম কম ব্যয়কারী দেশ হয়ে ওঠার অনাকাঙ্ক্ষিত স্থান অধিকার করলো বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
03 June, 2021, 05:40 pm
Last modified: 03 June, 2021, 06:33 pm

মহামারি চলাকালীন স্বাস্থ্য ও শিক্ষা খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। প্রথমটি রোগীর চাপে পর্যদুস্ত হয়, আর দ্বিতীয়টি এক বছরের বেশি সময় ধরে বন্ধ। তারপরও, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শতাংশ হিসেবে এ দুই খাতে বরাদ্দ কমার চিত্র উঠে এসেছে, কমেছে জিডিপি'র বিচারেও।

অথচ, জিডিপি অনুপাতে এ দুই খাতে স্বাভাবিক ভাবেই বরাদ্দ বৃদ্ধির আশা করা হয়েছিল। কিন্তু, প্রস্তাবিত বাজেট দুদিক থেকেই ব্যর্থ হয়েছে। ফলে জিডিপি অনুপাতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম কম ব্যয়কারী দেশ হয়ে ওঠার অনাকাঙ্ক্ষিত স্থান অধিকার করলো বাংলাদেশ।

স্বাস্থ্যখাতে বাজেট প্রস্তাব করা হয়েছে মোট ৩২,৭৩১ কোটি টাকা, বা জিডিপি'র মাত্র ০.৯৫ শতাংশ, যা গেল বছরের সংশোধিত বাজেটের ১.০২ শতাংশের চেয়েও কম। 

অথচ জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সদস্য দেশকে তাদের জিডিপির ন্যূনতম পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করে।  

স্বাস্থ্য খাতে জিডিপির শতাংশ অনুপাতে বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কেবল পাকিস্তান ও আফগানিস্তানের চাইতে উপরে আছে। অথচ, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ তার জিডিপির ৯ শতাংশ এখাতে ব্যয় করে।  
 
কোভিড মহামারি হানা দেওয়ার পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরাবস্থার চিত্র প্রকাশ পায়, তখন থেকেই দেশের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা জিডিপির ন্যূনতম ২ শতাংশ স্বাস্থ্যতে বরাদ্দের দাবি জানিয়ে আসছেন। 

আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেটের ৫.৪২ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল ৫.৮৪ শতাংশ।  

একইভাবে, জিডিপির তুলনায় প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয়ের পরিমাণ কমেছে।  

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপির মাত্র ২.০৯ শতাংশ শিক্ষায় বরাদ্দের জন্য নির্ধারিত করা হয়, কিন্তু প্রস্তাবিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশে।  

সংশোধিত বাজেটে মূল বাজেটের ১২.২৮ শতাংশ বরাদ্দ পায় শিক্ষা খাত, প্রস্তাবিত বাজেটে যা নেমে এসেছে ১১.৯২ শতাংশে। 

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কোন দেশের জিডিপির ৪-৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের সুপারিশ করে। 

তবে সার্বিক বিচারে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ১২ শতাংশ বেড়েছে, আর শিক্ষায় বেড়েছে ৮.৫ শতাংশ।
 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২০-২১ অর্থবছর / স্বাস্থ্য খাত / শিক্ষা খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net