Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
শতবর্ষীদের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

অফবিট

টিবিএস ডেস্ক
26 April, 2022, 08:05 pm
Last modified: 26 April, 2022, 08:10 pm

Related News

  • শতবর্ষী রেলস্টেশন চালু রাখাসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ায় রেলস্টেশন অবরোধ, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড এক লাখের কাছাকাছি পৌঁছেছে
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার!
  • গরমে প্রশান্তি মানেই রুহ আফজা! দক্ষিণ এশিয়াজুড়ে এখনও রাজত্ব করছে শতবর্ষী এই পানীয়

শতবর্ষীদের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

শতবর্ষী মানুষদের মধ্যে একটি বিষয়ে সবচেয়ে বেশি মিল রয়েছে, তা হলো খাদ্যাভ্যাস।
টিবিএস ডেস্ক
26 April, 2022, 08:05 pm
Last modified: 26 April, 2022, 08:10 pm
ছবি- বিবিসি

অমরত্ব না পেলেও দীর্ঘদিন বেঁচে থাকা মানুষের জন্য অসম্ভব নয়। পৃথিবীর যে স্থানগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক শতবর্ষী মানুষ রয়েছেন, সেই স্থানগুলো বলা হয় 'ব্লু জোন'। ইতালির সারডিনিয়া, জাপানের ওকিনাওয়া কিংবা কোস্টারিকার নিকোয়া রয়েছে এই তালিকায়।

শতবর্ষী মানুষদের মধ্যে একটি বিষয়ে সবচেয়ে বেশি মিল রয়েছে, তা হলো খাদ্যাভ্যাস। দেখে নেওয়া যাক তাদের খাদ্যতালিকায় থাকা কিছু খাবার।

ডাল

এই সব অঞ্চলের মানুষদের মধ্যে হরেক রকম ডাল জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেশি। ফাভা নামক এক প্রকারের বিন, ব্ল্যাক বিন, সয়া বিন ও রাজমার মতো শস্য এই সব অঞ্চলের মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। পাশাপাশি হরেক রকমের ডাল খেতেও বেশ পছন্দ করেন এই অঞ্চলগুলো বাসিন্দারা।

পরিমিত মাংস

বর্তমানে অনেকেই স্বাস্থ্য ভাল রাখতে মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। ব্লু জোনের শতবর্ষী মানুষদের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে এই অভ্যাস। এই অঞ্চলগুলোত বসবাসকারী মানুষরা মাসে গড়ে পাঁচ বারের বেশি মাংস খান না। মূলত শূকরের মাংসই বেশি খেতে দেখা যায় এই অঞ্চলের মানুষদের।

৮০ শতাংশের নিয়ম

কী খাচ্ছেন তার পাশাপাশি কিভাবে খাচ্ছেন সেই বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। খাবার খাওয়ার ব্যাপারে জাপানের ওকিনাওয়ার মানুষরা মেনে চলেন কয়েক হাজার বছরের প্রাচীন এক মন্ত্র। 'হারা হাচি বু' নামক এই নিয়মের প্রবর্তক হিসেবে অনেকেই চৈনিক দার্শনিক কনফুসিয়াসের কথা উল্লেখ করেন।

এই নিয়ম অনুযায়ী, মানুষের উদর ৮০ শতাংশ ভরলেই খাওয়া শেষ করা উচিত। দেহের ওজন, বিপাক ও পুষ্টি ভাল রাখতে খিদে ও পূর্ণ ভোজের মধ্যে ২০ শতাংশ পার্থক থাকা অত্যন্ত জরুরি বলে মত ওকিনাওয়ার মানুষদের।

খাবারের পরিমাণ

ব্লু জোনের মানুষদের সকালের নাস্তা হয় সবচেয়ে বেশি ক্যালরির। যত দিন গড়ায় তত কমতে থাকে খাবারের ক্যালরির পরিমাণ। রাতের খাবারের পরিমাণ সবচেয়ে অল্প। পাশাপাশি অনেকেই সময় মেনে উপোস করেন। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খাওয়া অভ্যাস করেন তারা।

পাখির মতো আহার

পাখির মতো আহার বলতে সাধারণত কম পরিমাণ খাবার খাওয়ার অভ্যাসের কথা বলা হয়। শতবর্ষী ব্যক্তিরা অল্প পরিমাণে খাবার গ্রহণ করেন। একবারে গড়ে ৮৫ থেকে ১১৩ গ্রামের বেশি খাবার খান না তারা।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

শতবর্ষী / শতবর্ষী নারী / প্রাচীন খাদ্যাভ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • শতবর্ষী রেলস্টেশন চালু রাখাসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ায় রেলস্টেশন অবরোধ, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড এক লাখের কাছাকাছি পৌঁছেছে
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার!
  • গরমে প্রশান্তি মানেই রুহ আফজা! দক্ষিণ এশিয়াজুড়ে এখনও রাজত্ব করছে শতবর্ষী এই পানীয়

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net