Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সৌদি কনে জর্ডানের যুবরাজ, মধ্যপ্রাচ্যের রাজকীয় বিয়ে!

অফবিট

টিবিএস ডেস্ক
02 June, 2023, 01:35 pm
Last modified: 02 June, 2023, 01:38 pm

Related News

  • মধ্যপ্রাচ্যকে বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: লাভবান হচ্ছে তেহরান, শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

সৌদি কনে জর্ডানের যুবরাজ, মধ্যপ্রাচ্যের রাজকীয় বিয়ে!

২৯ বছর বয়সী রাজওয়ার পরিবার সৌদি আরবের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটি। সৌদি রাজপরিবারের সাথেও তাদের রয়েছে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক।
টিবিএস ডেস্ক
02 June, 2023, 01:35 pm
Last modified: 02 June, 2023, 01:38 pm
বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানের প্রাসাদে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি: সিএনএন

জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সাইফকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার ((১ জুন) জর্ডানের রাজধানী আম্মানের প্রাসাদে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবর সিএনএন-এর। 

২৯ বছর বয়সী রাজওয়ার পরিবার সৌদি আরবের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটি। সৌদি রাজপরিবারের সাথেও তাদের রয়েছে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক।

রাজওয়ার মা বিখ্যাত আল-সুদাইরি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অন্যদিকে সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজও 'সুদাইরি সেভেন' এর মধ্যে একজন। সেই হিসেবে সৌদি প্রিন্স সালমানের সাথে পরিবারটির অনেকটা আত্মীয়তার মতো সম্পর্ক রয়েছে। 

জর্ডানের ঐতিহাসিক রাজপ্রাসাদ জাহরান প্যালেসে আয়োজিত বিয়েতে অংশ নিয়েছিলেন বহু দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনসহ প্রায় ১৪০ জন অতিথি এতে অংশগ্রহণ করেন।

বিয়ের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে বসে আছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন ও রাজওয়া আলসাইফ। ছবি: রয়্যাল হাশেমাইট কোর্ট/এপি

এদিকে রাজকীয় বিয়ের এ আয়োজন ঘিরে রাজধানী আম্মানে উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পথে পথে বর-কনেকে অভিনন্দন জানিয়ে পতাকা-ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। প্যালেসের বাইরে নতুন এ দম্পতিকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার বড় ছেলে যুবরাজ হুসেইন। ২০০৯ সালে জর্ডানের রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকার হিসেবে তাকে নির্বাচন করা হয়। তিনি  যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 

সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর পর জর্ডানের বাদশাহ হবেন ২৮ বছর বয়সী যুবরাজ হুসেইন। সেই হিসেবে জর্ডানের পরবর্তী রানি হবেন নিউ ইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রাজওয়া।

ছবি: রয়্যাল হাশেমাইট কোর্ট/ডিপিএ/পিকচার এলায়েন্স/এপি

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ জর্ডান কূটনৈতিকভাবে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ গুরুত্বপূর্ণ। সৌদি আরব ও জর্ডানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের উত্তেজনার পর সম্প্রতি স্বাভাবিক হতে চলেছে।

গতবছর প্রিন্স সালমান জর্ডান সফরের সময় সৌদি গণমাধ্যমকে জানান, জর্ডানের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় পৌঁছে দিতে তিনি উৎসাহী। আর তাই বর্তমানে জর্ডানের যুবরাজের সৌদি রাজপরিবারের সাথে ঘনিষ্ঠ এক পরিবারে বিয়ে করার বিষয়টিকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বের সাথে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / জর্ডান / বিয়ে / রাজপরিবার / সম্পর্ক / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • মধ্যপ্রাচ্যকে বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: লাভবান হচ্ছে তেহরান, শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net