Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
প্রদর্শনীতে রাখা কলা দিয়ে তৈরি শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী

অফবিট

টিবিএস ডেস্ক
01 May, 2023, 09:45 pm
Last modified: 01 May, 2023, 11:08 pm

Related News

  • খালি অ্যাপার্টমেন্ট পরিষ্কারের সময় মিলল আট বছর আগে চুরি যাওয়া পিকাসোর শিল্পকর্ম
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • যেকারণে কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?

প্রদর্শনীতে রাখা কলা দিয়ে তৈরি শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী

বিবিসি জানিয়েছে, কলা খেয়ে নোহ হুন-সু নামক ওই শিক্ষার্থী খোসাটিকে টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে রাখেন।
টিবিএস ডেস্ক
01 May, 2023, 09:45 pm
Last modified: 01 May, 2023, 11:08 pm
'কমেডিয়ান' শীর্ষক কলার তৈরি শিল্পকর্মের এ ছবিটি তোলা হয়েছে ২০২১ সালে, বেইজিংয়ে। বর্তমানে (বলা বাহুল্য, অবশ্যই ভিন্ন কলা দিয়ে তৈরি) শিল্পকর্মটি সিউলে প্রদর্শিত হচ্ছে। ছবি: সংগৃহীত

সকালে নাস্তা করে বেরোননি। গিয়েছিলেন একটি শিল্পকর্ম প্রদর্শনীতে। সেখানে শিল্পকর্মের মধ্যে ছিল একটা কলাও। পেটে খিদে চাগাড় দেওয়ায় ওই কলাটিই খেয়ে নেন তিনি।

এ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর কাণ্ডটি করেছেন খোদ একজন শিল্পকলার শিক্ষার্থী। শিল্পী মরিজিও ক্যাটেলানের কলা শিল্পকর্মটি খিদের জ্বালায় খেয়ে ফেলেন ওই শিক্ষার্থী।

ক্যাটেলানের 'কমেডিয়ান' শীর্ষক ওই শিল্পকর্মটি ছিল মূলত দেওয়ালের গায়ে ডাক্ট-টেপে মোড়ানো একটি পাকা কলা। কলাটি প্রদর্শিত হচ্ছিল সিউলের লিয়াম মিউজিয়াম অভ আর্ট-এ।

কলা খেয়ে নোহ হুন-সু নামক ওই শিক্ষার্থী খোসাটিকে টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে রাখেন।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরে দেওয়ালের একই জায়গায় নতুন আরেকটি কলা জুড়ে দেয় জাদুঘর কর্তৃপক্ষ।

নোহ'র এ কাণ্ডটির ভিডিও করেছেন তার এক বন্ধু।

বিষয়টি নিয়ে বিবিসি'র পাঠানো এক ইমেইলের জবাব দেয়নি লিয়াম মিউজিয়াম অভ আর্ট কর্তৃপক্ষ। তবে গণমাধ্যমকে কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি আনা হবে না।

প্রদর্শনীর কলাটি প্রতি দুই-তিনদিন অন্তর বদলানো হয় বলে জানা গেছে।

বন্ধুর করা ভিডিওতে দেখা যায়, নোহ 'এক্সকিউজ মি' বলতে বলতে কলাটি দেওয়াল থেকে খুলে নেন। এরপর পুরো ঘর তার কাণ্ড দেখে নিশ্চুপ হয়ে যায়, নোহ তা-তে ভ্রুক্ষেপ না করে কলাটি খেতে থাকেন।

তারপর কলাটির খোসা টেপ দিয়ে দেওয়ালে আটকিয়ে কিছুক্ষণ পর সেখান থেকে হেঁটে চলে যান।

স্থানীয় গণমাধ্যমকে নোহ বলেছেন, তার কাছে ক্যাটেলানের এ শিল্পকর্মটি একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে মনে হয়েছে।

'এ বিদ্রোহের বিরুদ্ধে আরেকটি বিদ্রোহ হতে পারে,' কেবিএসকে বলেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এ শিক্ষার্থী।

'একটি শিল্পকর্ম নষ্ট করাকেও আরেক ধরনের শিল্পকর্ম হিসেবে দেখা যেতে পারে, আমার মনে হয়েছিল সেটা করলে দারুণ হবে… কলাটিকে ওখানে আটকে রাখা হয়েছে খাওয়ার জন্য না?'

ঘটনাটি ক্যাটেলানকে জানানো হলে তিনি বলেন, 'কোনো অসুবিধা নেই।'

এর আগে ২০১৯ সালেও ক্যাটেলানের কলা শিল্পকর্ম খেয়ে নিয়েছিলেন এক দর্শনার্থী।

Related Topics

টপ নিউজ

কলা / শিল্পকর্ম / কলার শিল্পকর্ম / সিউল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • খালি অ্যাপার্টমেন্ট পরিষ্কারের সময় মিলল আট বছর আগে চুরি যাওয়া পিকাসোর শিল্পকর্ম
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • যেকারণে কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net