Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
স্ত্রীকে অপহরণ করান মিলিয়নিয়ার, পরিকল্পনা ভেস্তে ডুবে নিহত অপহরণকারীরা

অফবিট

টিবিএস ডেস্ক
01 August, 2021, 01:00 pm
Last modified: 01 August, 2021, 01:31 pm

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন

স্ত্রীকে অপহরণ করান মিলিয়নিয়ার, পরিকল্পনা ভেস্তে ডুবে নিহত অপহরণকারীরা

লরেন্সের আইনজীবীর দাবী অনুসারে, নাটকীয়ভাবে অপহরণকারীদের হাত থেকে 'উদ্ধার' করে তিনি স্ত্রীর মন জয় করতে চেয়েছিলেন।
টিবিএস ডেস্ক
01 August, 2021, 01:00 pm
Last modified: 01 August, 2021, 01:31 pm
লরেন্স এবং স্ক্যান্ডা হ্যান্ডলি। ছবি: নিউইয়র্ক পোস্ট

১৪ বছর বয়সী মেয়ে এবং প্রতিবেশীর সাথে ঘরে ছিলেন স্ক্যান্ডা হ্যান্ডলি। সেই সময় নীল ইউনিফর্ম পরে বিক্রেতার ছদ্মবেশে দুই যুবক এসে উপস্থিত হয়।স্ক্যান্ডাকে তারা কারপেট পরিষ্কার করার যন্ত্র ব্যবহার করে দেখাতে চায়। কিন্তু তিনি মানা করলে দুই যুবক অস্ত্র বের করে জোর করে ঘরে প্রবেশ করে।

মেয়ে এবং প্রতিবেশীকে বেধে রেখে স্ক্যান্ডা হ্যান্ডলিকে ভ্যান গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। অপহরণকারীদের নিয়োগ দিয়েছিলেন তার স্বামী লরেন্স মাইকেল হ্যান্ডলি। বেশ কিছু সময় ধরেই আলাদা থাকছিলেন তারা।

পরিকল্পনা অনুযায়ী, লস অ্যাঞ্জেলস থেকে স্ক্যান্ডাকে তুলে নিয়ে উডভিলে লরেন্স হ্যান্ডলির আস্তানায় নিয়ে আসা হবে। তবে, পরবর্তীতে স্ত্রীকে নিয়ে লরেন্সের পরিকল্পনা কী ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। লরেন্সের আইনজীবীর দাবী অনুসারে, স্ত্রীর মন জয় করতে নাটকীয়ভাবে তাকে অপহরণকারীদের হাত থেকে 'উদ্ধার' করে নায়ক হতে চেয়েছিলেন তিনি।

২০১৭ সালের ৬ আগস্ট ভ্যান গাড়ি নিয়ে অপহরণকারীরা যখন পালাচ্ছিলো তখনই গাড়ির ওপর নজর পড়ে পুলিশের। ভ্যানের ভেতর ঝাঁকুনি দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করে।

দুই অপহরণকারী সিলভেস্টার ব্রেসি এবং আর্সেনিও হায়নেস পালাতে গিয়ে মূল রাস্তা ছেড়ে নুড়ি পাথরের রাস্তায় গিয়ে ওঠে। কিন্তু রাস্তাটির সামনে আর এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো না। সিলভেস্টার এবং আর্সেনিও গাড়ি থেকে নেমে পুলিশের হাত থেকে বাঁচতে খালের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডুবে গিয়ে মৃত্যুবরণ করেন তারা।

সোমবার প্রায় চার বছর পর আদালতের সামনে অপরাধ স্বীকার করেন ৫৩ বছর বয়সী স্বামী লরেন্স হ্যান্ডলি। তিন অভিযোগে ১৫ থেকে ৩৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে সাবেক এই সফল ব্যবসায়ীর। মামলার রায় ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সফটওয়্যার এবং ভিটামিন সাপ্লিমেন্টের ব্যবসার মাধ্যমে সাফল্য অর্জন করেছিলেন লরেন্স। কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রের শীর্ষ নির্বাহীর দায়িত্বও পালন করেন তিনি। ২০১৫ সালে ২১ মিলিয়ন ডলারে ব্যবসা বিক্রি করেন তিনি।

এরপরেই দাম্পত্য জীবনে শুরু হয় চূড়ান্ত অশান্তি। ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়।

স্বামী-স্ত্রী উভয়েই পরস্পরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনেন। লরেন্সের অভিযোগ অনুযায়ী, স্ত্রী তাকে হত্যার জন্য সুপারি কিলার নিয়োগের চেষ্টা করে। অন্যদিকে, স্ত্রীর অভিযোগ, স্বামী তার ফোন ট্র্যাক করাসহ কম্পিউটারে স্পাইওয়্যার ইন্সটলের চেষ্টা করেন।

তবে, মামলার নথিতে দেখা যায় যে, অপহরণের আগে লরেন্স তার স্ত্রীকে হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠায়।

লরেন্স হ্যান্ডলির আইনজীবীর মতে, তার মক্কেল দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তিনি, জানান স্ত্রীকে অপহরণের পরিকল্পনাকালে লরেন্স মেথ এবং কোকেইনে আসক্ত হয়ে পড়েছিলেন। স্ত্রীর মন জয় করে তাকে ফিরে পেতেই নাকি নাটকীয়ভাবে তাকে অপহরণকারীদের হাত থেকে 'উদ্ধার' করার পরিকল্পনা করেন লরেন্স।

"অবশ্যই এটা যুক্তিসংগত নয়। কিন্তু মেথ এবং কোকেইনে আসক্ত অবস্থায় সেটাই তার কাছে যুক্তিসংগত মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভয়াবহ পরিণতি ডেকে আনে," বলেন তার আইনজীবী।

৫০ বছর বয়সী স্ক্যান্ডা হ্যান্ডলি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিলেন, "আমি আশা করি আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিবে। কেননা, সে বের হয়ে আসলে আমার জীবন, মুক্তভাবে চলাফেরা সব শেষ হয়ে যাবে।"

সূত্র: নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

স্ত্রীকে অপহরণ / অপহরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net