Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ

আন্তর্জাতিক

বিবিসি
01 April, 2026, 01:35 pm
Last modified: 01 April, 2026, 01:35 pm

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ

ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ

আল-মনিটর নামের একটি সংবাদমাধ্যম, যেখানে তিনি লেখালেখি করতেন, জানিয়েছে যে শেলি কিটলসনকে মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করা হয়।
বিবিসি
01 April, 2026, 01:35 pm
Last modified: 01 April, 2026, 01:35 pm
শেলি কিটলসন আল-মনিটর নামে এক সংবাদমাধ্যমে লেখালেখি করতেন। ছবি: এক্স

একজন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিককে ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহরণ করা হয়েছে, এবং ইরাকি ও মার্কিন কর্মকর্তাদের মতে, এই ঘটনার অন্যতম সন্দেহভাজন ব্যক্তি ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর সাথে যুক্ত।

আল-মনিটর নামের একটি সংবাদমাধ্যম, যেখানে তিনি লেখালেখি করতেন, জানিয়েছে যে শেলি কিটলসনকে মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করা হয়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে অপহরণকারীদের একটি গাড়ি উল্টে যায় এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আটক হওয়া ব্যক্তির সঙ্গে ইরান-ঘনিষ্ঠ একটি মিলিশিয়া গোষ্ঠী—কাতায়িব হিজবুল্লাহ—এর সম্পর্ক রয়েছে।

গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন একজন মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যদিও তিনি কিটলসনের নাম উল্লেখ করেননি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'পররাষ্ট্র দপ্তর পূর্বেই ওই ব্যক্তিকে তার বিরুদ্ধে সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছিল এবং আমরা দ্রুত তার মুক্তি নিশ্চিত করতে এফবিআই-এর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখব।'

ধারণা করা হচ্ছে, মার্কিন কর্মকর্তারা কিটলসনকে একাধিকবার সতর্ক করেছিলেন, এমনকি সোমবার রাতেও তার নিরাপত্তা নিয়ে হুমকির কথা জানানো হয়।

বিবিসিকে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, 'গোপনীয়তা ও অন্যান্য বিবেচনায় আমরা এই মুহূর্তে আর কোনো তথ্য দিতে পারছি না।'

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানায়, স্থানীয় খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলের একটি হোটেলের কাছ থেকে কিটলসনকে অপহরণ করা হয়।

তারা আরও জানায়, পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে তারা কিটলসনের অপহরণের বিষয়টি জানে এবং তাকে মুক্ত করতে ইরাকি সরকারের সঙ্গে কাজ করছে।

আল-মনিটর কিটলসনের অপহরণে 'গভীর উদ্বেগ' প্রকাশ করে তার 'নিরাপদ ও দ্রুত মুক্তির' আহ্বান জানায়।

একজন ইরাকি কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে জানান, স্থানীয় কর্তৃপক্ষ 'সর্বোচ্চ পর্যায়ে' কাজ করছে তাকে মুক্ত করার জন্য।

তার জরুরি যোগাযোগ হিসেবে থাকা অ্যালেক্স প্লিটসাস, যিনি সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, সিবিএসকে জানান, কিটলসনকে মার্কিন সরকার ইরান-সমর্থিত প্যারামিলিটারি গোষ্ঠীর একটি নির্দিষ্ট হুমকির বিষয়ে সতর্ক করেছিল।

জানা গেছে, কাটায়েব হিজবুল্লাহ নারী সাংবাদিকদের অপহরণ বা হত্যার পরিকল্পনা করছিল।

প্লিটসাস বলেন, কিটলসনকে সতর্ক করা হয়েছিল যে তার নাম কাটায়েব হিজবুল্লাহর একটি তালিকায় রয়েছে। আরেকটি সূত্রও নিশ্চিত করেছে, তাকে ঝুঁকির কথা জানানো হয়েছিল, তবে তিনি মনে করেছিলেন এটি ভুয়া তথ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিবিড় মাঠপর্যায়ের অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী দ্রুত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে এবং অপহরণকারীদের গতিবিধি অনুসরণ করে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'ধাওয়ার এক পর্যায়ে অপহরণকারীদের একটি গাড়ি আটকানো হয়, যা পালানোর চেষ্টা করার সময় উল্টে যায়।'

মন্ত্রণালয় অপহরণকারীদের পরিচয় প্রকাশ করেনি এবং তাদের 'অজ্ঞাত ব্যক্তি' হিসেবে উল্লেখ করেছে।

তারা আরও জানায়, 'অপহৃত নারীকে উদ্ধারের জন্য এবং বাকি অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, এবং এই অপরাধে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

ইতালির রোমে অবস্থানরত কিটলসন আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাত নিয়ে কাজ করেছেন। তার এক্স প্রোফাইল অনুযায়ী, তিনি বিভিন্ন প্রকাশনার সঙ্গে কাজ করেছেন।

সিবিএস জানায়, তার অপহরণের বিষয়ে এফবিআই, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, পররাষ্ট্র দপ্তর, ডেল্টা ফোর্স এবং ইরাকের কাউন্টার-টেররিজম সার্ভিসের মধ্যে যোগাযোগ চলছে।

একসময় বাগদাদ অপহরণের জন্য কুখ্যাত ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে এ ধরনের ঘটনা কমে এসেছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন নারী সাংবাদিক / অপহরণ / ইরাকের বাগদাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net