Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
'মোনালিসা'র গুপ্ত নকশা ধরা পড়ল ক্যামেরায়

অফবিট

টিবিএস ডেস্ক
01 October, 2020, 07:00 pm
Last modified: 01 October, 2020, 07:05 pm

Related News

  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা

'মোনালিসা'র গুপ্ত নকশা ধরা পড়ল ক্যামেরায়

ভিঞ্চি সম্ভবত প্রথমে কাঠকয়লা দিয়ে 'মোনালিসা'র একটি নকশা এঁকেছিলেন; এরপর এটিকে উডেন ক্যানভাসে ফুটিয়ে তোলেন। তার মানে, 'মোনালিসা' পুরোপুরি ফ্রিহ্যান্ডে সৃষ্ট নয়।
টিবিএস ডেস্ক
01 October, 2020, 07:00 pm
Last modified: 01 October, 2020, 07:05 pm
মোনালিসা। চিত্রশিল্পী: লিওনার্দো দা ভিঞ্চি

রেনেসাঁ যুগের কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মাস্টারপিস চিত্রকর্ম 'মোনালিসা'য় গুপ্ত নকশার খোঁজ পেয়েছেন এক বিজ্ঞানী।

১৫ বছর ধরে চিত্রকর্মটি নিয়ে গবেষণা করে ওই নকশার খোঁজ পান প্যাসকেল কট। এ নিয়ে 'জার্নাল অব কালচারাল হেরিটেজে' একটি গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি। 

২০০৪ সালে, ফ্রান্সের প্যারিসের প্রখ্যাত লুভর জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে সেখানে থাকা আসল 'মোনালিসা' চিত্রকর্মটিকে হাই রেজুলেশল মাল্টিস্পেকট্রাল ক্যামেরার সাহায্যে গবেষণার অনুমতি পান প্যাসকেল। সেই থেকে নিরলস খেটে গেছেন তিনি।

তার লুমিয়ের টেকনোলজি ক্যামেরাটি ১৩ ওয়েভলেন্থের ওপর আলোর প্রতিফলন শনাক্ত করতে সক্ষম। আর এ কারণেই প্যাসকেল 'মোনালিসা'র ওপরিভাগ পেরিয়ে, আরও গভীর স্তরে অন্বেষণ চালাতে পেরেছেন।

১৬৫০টিরও বেশি ফটোগ্রাফিক স্ক্যানের পর, সেগুলোর বিশদ বিশ্লেষণে দিন-রাত খেটেছেন প্যাসকেল। আর এভাবেই এক সময় তার কাছে 'মোনালিসা'র হেয়ারলাইন ও হাতে কাঠকয়লার সূক্ষ্ম রেখা ধরা পড়ে। ড্রইংয়ের মাধ্যমে একটা সারফেস থেকে আরেক সারফেসে পরিণত করতে এই টেকনিক  ব্যবহার করা হয়।

প্যাসকেলের গবেষণায় মোনালিসা

এর ফলে বোঝা যায়, ভিঞ্চি সম্ভবত প্রথমে কাঠকয়লা দিয়ে 'মোনালিসা'র একটি নকশা এঁকেছিলেন; এরপর এটিকে উডেন ক্যানভাসে ফুটিয়ে তোলেন। তার মানে, 'মোনালিসা' পুরোপুরি ফ্রিহ্যান্ডে সৃষ্ট নয়।

তাছাড়া, কাঠকয়লার ওই রেখা আরও ইঙ্গিত দেয়, 'মোনালিসা'র হয়তো একাধিক কপি তৈরি করেছিলেন ভিঞ্চি।

প্যাসকেল গবেষণায় আরও জানা যায়, 'মোনালিসা'র ডান কপালে একটি হেয়ারপিন রয়েছে। এটি যেহেতু সে সময়ের ফ্লোরেন্সের ফ্যাশনের অংশ ছিল না, তাই চিত্রকর্মটি আরও বেশি রূপক হয়ে ওঠল।

ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত সৃষ্টি 'মোনালিসা' আঁকা হয় ষোড়শ শতকে। অনেকের বিশ্বাস, ছবির রহস্যময়ীটি সে সময়ের প্রখ্যাত ইতালিয়ান নারী লিসা জেরার্দিনি।

লুভর জাদুঘরে থাকা 'মোনালিসা' পৃথিবীতে এ পর্যন্ত সামনা-সামনি সবচেয়ে বেশি দর্শণার্থীর দেখা চিত্রকর্ম।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ / ফিচার

মোনালিসা / চিত্রকলা / লিওনার্দো দা ভিঞ্চি / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net