Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বয়স ৯১, তবু অবসর নিতে নারাজ যে পুলিশ

অফবিট

টিবিএস ডেস্ক
01 April, 2021, 05:05 pm
Last modified: 01 April, 2021, 05:10 pm

Related News

  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

বয়স ৯১, তবু অবসর নিতে নারাজ যে পুলিশ

জীবনে তিনি যত মানুষকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গেছেন, তারচেয়ে বেশিজনকে পৌঁছে দিয়েছেন বাড়ি।
টিবিএস ডেস্ক
01 April, 2021, 05:05 pm
Last modified: 01 April, 2021, 05:10 pm
এলসি 'বাকশট' স্মিথ। ছবি: সংগৃহীত

৯১ বছর বয়সেও পুলিশের দায়িত্ব পালন করে চলেছেন এলসি 'বাকশট' স্মিথ। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক কর্মরত পুলিশ অফিসার।

তবে বয়স নব্বইয়ের কোঠা পেরোলেও এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন লন্ডনের ক্যামডেন শহরের এই পুলিশ কর্মকর্তা।

আগের মতো এখন আর দ্রুত চলাফেরা করতে পারেন না বাকশট। তাতে কিন্তু তিনি থেমে নেই। আরকানসাসে নিজ শহরের রাস্তায় ঠিকই টহল দিয়ে বেড়ান। সপ্তাহে চারদিনই কাজ করে চলেছেন।

৪৬ বছর ধরে ডেপুটি হিসেবে কাজ করার পর তিনি অবশ্য অবসর নিয়েছিলেন। কিন্তু পাঁচ মাসের বেশি আর মন টেকেনি। বাকশট শিকার করেন না, মাছও ধরেন না। যে জিনিস তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তা হলো পুলিশ অফিসারের চাকরি। তাই ৮০ বছর বয়সে পুনরায় কাজে যোগ দেন। নতুন পুলিশ হিসেবে শুরু হয় তার কর্মজীবন।

বাকশট তার সম্প্রদায়ের জন্য কাজ করে যেতে চান। অবসরের কথা জিজ্ঞেস করলে পরিহাস করে বলেন, যখন ঈশ্বরের ইচ্ছা হবে, তখনই চিরতরে অবসরে যাবেন তিনি।

২০১১ সালের জানুয়ারিতে অবসর থেকে ফেরার পর অফিসার স্মিথ আর পেছনে তাকাননি। তিনি গত এক দশক ধরে আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সকাল ৭টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত কাজ করেন স্মিথ। তিনি পুলিশের বেইলিফ হিসেবে কর্মরত। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্কুলে টহল, প্যারেডে নেতৃত্বদান ইত্যাদি কমিউনিটি ওয়াচের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি।

নব্বইয়ের ঘরে পা রাখা এই পুলিশ সদস্য পুলিশের বিশেষ গাড়ি না চালিয়ে সাধারণ গাড়িই চালান। তবে পুলিশের ইউনিফর্ম পরতে ভুলেন না। সেইসঙ্গে অস্ত্রও বহন করেন। যদিও তাকে কখনো অস্ত্র ব্যবহার করতে হয় না।

স্থানীয় মেয়র জুলিয়ান লটের ভাষায়, বাকশটের কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্র আছে!

লট বলেন, 'তিনি আপনার মা থেকে দাদি- সকলকেই চিনেন। সুতরাং, আপনার জীবনযাপন নিয়ে কথা বলার অধিকার তার রয়েছে।'

তবে অস্ত্র কিংবা পরিধেয় ব্যাজ নয়, বরং আচরণই তাকে একজন ভালো অফিসারে পরিণত করেছে বলে বিশ্বাস স্মিথের। যখন-তখন মানুষকে গ্রেপ্তার করার বদলে তিনি তাদের প্রতি সহমর্মী হওয়ার চেষ্টা করেন। স্মিথ দাবি করেন, জীবনে তিনি যত মানুষকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গেছেন, তারচেয়ে বেশিজনকে পৌঁছে দিয়েছেন বাড়ি।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

এলসি 'বাকশট' স্মিথ / যুক্তরাজ্য / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net