Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

আন্তর্জাতিক

আল জাজিরা
20 March, 2026, 12:55 pm
Last modified: 20 March, 2026, 02:13 pm

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প
  • প্রথমবারের মতো আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল

হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ৬ দেশের নেতারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের ‘নিরাপদ চলাচল’ নিশ্চিত করতে সব ধরণের ‘যথাযথ প্রচেষ্টায়’ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন।
আল জাজিরা
20 March, 2026, 12:55 pm
Last modified: 20 March, 2026, 02:13 pm
হরমুজ প্রণালী। ছবি: রয়টার্স

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ ও জাপান।

বৃহস্পতিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপানের নেতারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের 'নিরাপদ চলাচল' নিশ্চিত করতে সব ধরণের 'যথাযথ প্রচেষ্টায়' অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

তারা এই প্রচেষ্টার ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও তেল ও গ্যাস স্থাপনাসহ সকল বেসামরিক অবকাঠামোতে হামলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছেন।

জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে গত সপ্তাহে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসের সবথেকে বড় সমন্বিত তেল মজুত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, 'আমরা জ্বালানি বাজার স্থিতিশীল করতে অন্যান্য পদক্ষেপও নেব, যার মধ্যে তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে আলোচনা করে উৎপাদন বাড়ানোও অন্তর্ভুক্ত রয়েছে।'

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।

পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠিয়ে একটি সামরিক জোটে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইউরোপীয় নেতারা প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবারের এই যৌথ বিবৃতিটি ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যকার হোয়াইট হাউসে নির্ধারিত বৈঠকের ঠিক আগে প্রকাশ করা হলো। এই বৈঠকের মূল লক্ষ্য, ওয়াশিংটন এবং তাদের পূর্ব এশীয় মিত্রের মধ্যকার কয়েক দশকের পুরনো নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবারের বৈঠকের আগে বলেছেন, জাপান তার মোট অপরিশোধিত তেলের ৯৫ শতাংশই উপসাগরীয় অঞ্চল থেকে সংগ্রহ করে। তাই তিনি আশা করেন, জাপান তাদের এই জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া জাপানের শান্তিবাদী সংবিধান থেকে সরে আসার চেষ্টা করছেন। তবে জাপানে বর্তমানে ইরান যুদ্ধ নিয়ে জনসমর্থন না থাকায় তিনি এখন পর্যন্ত হরমুজ প্রণালী সচল করার কাজে সামরিক সহায়তার কোনো প্রস্তাব দেননি।

জাপানি প্রধানমন্ত্রী সোমবার দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, টোকিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। তবে নিজেদের সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে থেকে কী ধরণের পদক্ষেপ নেওয়া সম্ভব, জাপান সরকার তা খতিয়ে দেখছে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালী / ইরান যুদ্ধ / জাপান / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প
  • প্রথমবারের মতো আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net