জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
বাংলামোটর মোড়ে অবস্থিত আজকের ‘জহুরা স্কয়ার’—অনেকে হয়তো এখন আর নামটি চিনে উঠতে পারেন না। তবে প্রায় তিন দশকের বেশি সময় ধরে এটি ছিল ঢাকাবাসীর কাছে সুপরিচিত এক স্থান। তখন একে সবাই চিনত ‘জহুরা মার্কেট’...
