ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
বন্দর সূত্রে জানা গেছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ টন পণ্য প্রক্রিয়াজাত করা হয়েছে বন্দরে। এর মধ্যে আমদানি পণ্য ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ টন এবং রপ্তানি ছিল ১ লাখ ৪৬ হাজার ৮২৮ টন।
