Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট: ‘ফোর্স মেজার’ প্রয়োগে পিসিবির কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

খেলা

ইএসপিএন
08 February, 2026, 12:15 pm
Last modified: 08 February, 2026, 12:20 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

ভারতের সঙ্গে ম্যাচ বয়কট: ‘ফোর্স মেজার’ প্রয়োগে পিসিবির কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

ইএসপিএন
08 February, 2026, 12:15 pm
Last modified: 08 February, 2026, 12:20 pm
ছবি: এএফপি

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 'ফোর্স মেজার' (অনিবার্য পরিস্থিতি) প্রয়োগ করে কলম্বোর এই ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল পিসিবি।

ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, পিসিবি আইসিসিকে ইমেইল পাঠিয়ে জানিয়েছে যে, সরকারের নির্দেশের কারণে তারা এই ম্যাচ বয়কট করছে। এমন পরিস্থিতিতে আইসিসি বিষয়টি সমাধানে পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ফোর্স মেজার হলো একটি আইনি ধারণা, যার মাধ্যমে কোনো পক্ষ প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতো অনিবার্য কারণে তাদের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেতে পারে। আইসিসির ইভেন্টে অংশগ্রহণের চুক্তিতে সরকারি আদেশকেও এই ক্যাটাগরিতে রাখা হয়েছে।

পাকিস্তান সরকার প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতি দেয় যে তারা ১৫ ফেব্রুয়ারি মাঠে নামবে না। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার মন্ত্রিপরিষদকে জানান, টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদে তাদের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি তাদের লিখিত জবাবে পিসিবির কাছে জানতে চেয়েছে, এই 'ফোর্স মেজার' পরিস্থিতি এড়াতে বা এর প্রভাব কমাতে তারা কী পদক্ষেপ নিয়েছে। কারণ, সদস্য দেশগুলোর অংশগ্রহণ চুক্তিতে (এমপিএ) এমন বাধ্যবাধকতা রয়েছে। 

আইসিসি আরও জানিয়েছে, এই ধারাটি কখন বৈধভাবে প্রয়োগ করা যায় এবং এর জন্য কী ধরনের প্রমাণের প্রয়োজন হয়। সেই সঙ্গে ম্যাচ না খেললে এর ক্রীড়াসুলভ, বাণিজ্যিক ও প্রশাসনিক প্রভাব কী হতে পারে, তা-ও বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আইসিসি পিসিবিকে সতর্ক করে বলেছে, ম্যাচ বয়কট করা হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির দাবি করতে পারে। আইসিসি সংঘাতে না জড়ালেও তাদের সংবিধানে এমন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে গুরুতর চুক্তি ভঙ্গের অভিযোগে পিসিবির সদস্যপদ স্থগিত বা বাতিল করা হতে পারে।

তবে পিসিবি মনে করছে, বিষয়টি বিরোধে গড়ালে তাদের অবস্থান শক্তিশালী হবে। তারা অতীতে বিসিসিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিরোধের উদাহরণ টেনে আনছে। ২০১৪ সালের এমওইউ অনুযায়ী ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেনি, এবং কারণ হিসেবে ভারত সরকারের অনুমতির অভাব দেখিয়েছিল। পিসিবি মনে করে, এটি তাদের জন্য একটি নজির হিসেবে কাজ করবে।

আইসিসির পরিচালক ইমরান খাজা এবং মুবাশির ওসমানির সঙ্গে পিসিবির ব্যাক-চ্যানেল আলোচনা চলছে, এখন পর্যন্ত আইসিসি বা পিসিবি—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

Related Topics

টপ নিউজ

পিসিবি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net