Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
খেলা নেই, ফিটনেসের কাজে ব্যস্ত ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
18 March, 2020, 05:15 pm
Last modified: 18 March, 2020, 05:19 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

খেলা নেই, ফিটনেসের কাজে ব্যস্ত ক্রিকেটাররা

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরের আরও কয়েক রাউন্ডের খেলাও স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 March, 2020, 05:15 pm
Last modified: 18 March, 2020, 05:19 pm

করোনা ভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশনায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরের আরও কয়েক রাউন্ডের খেলাও স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে, এখন শুধু ঘোষণা দেওয়ার বাকি। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন খেলার বাইরে থাকতে হবে ক্রিকেটারদের।

খেলা না থাকলেও ক্রিকেটাররা অবশ্য বসে নেই। ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেল বেশ কয়েকজন ক্রিকেটারকে।

এদিন একাডেমি মাঠে রানিং করেছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, স্পিনার তাইজুল ইসলামরা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটার শামীম হোসাইন ফিটনেসের অন্য বিষয় নিয়ে কাজ করেছেন।

ক্রিকেটাররা মূলত বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। কতদিনের জন্য খেলা স্থগিত থাকবে, সেটা জানার পর পরিকল্পনা করবেন তারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোহাম্মদ মিঠুন বলেন, 'এখন তো ওইভাবে সিদ্ধান্ত হয়নি যে কতদিনের জন্য বন্ধ থাকবে। ওটা জানতে পারলে পরিকল্পনা করা যেতো।'

খেলা না থাকায় ফিটনেস নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার বলেন, 'আমার মনে হয় রানিং নিয়ে করা উচিত। বাড়িতে গেলে ওইভাবে মানুষজন পাওয়া যাবে না। কিছু করতে গেলে তো চার-পাঁচজন লাগবে। বোলিং করতে গেলেও কাউকে লাগবে। চেষ্টা করব রানিং, ফিটনেসের ব্যাপারগুলো নিয়ে কাজ করার।'

করোনা ভাইরাস আতঙ্কে তটস্থ পুরো বিশ্ব। দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যর হারও। শুরুতে না থাকলেও গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বুধবার একজনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সব জায়গার মতো স্থবিররা নেমে এসেছে খেলার মাঠেও।

করোনা সতর্কতায় গত সোমবার দেশের সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে সরকার। এমনকি আন্তর্জাতিক ইভেন্ট থাকলেও সেটা এপ্রিলের পর আয়োজন করার অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

একে এক সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এক ম্যাচ খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে থাকা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) শেষ করা যায়নি করোনা আতঙ্কে।

ফুটবল মাঠেও একই অবস্থা। করোনা ভাইরাস আতঙ্কে ফুটবল বিশ্বের প্রায় সব লিগই স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সর্বশেষ সংযোজন হয়েছে ২০২০ ইউরো ও কোপা আমেরিকা। আগামী বছর আয়োজন করা হবে এই দুটি টুর্নামেন্ট।  

Related Topics

টপ নিউজ

ক্রিকেটার / ক্রিকেট / খেলা / ঢাকা প্রিমিয়ার ডিভিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net