Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
পর্যটনখাতে চাকরি হারাতে পারেন ৩০ শতাংশ কর্মী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 March, 2020, 05:50 pm
Last modified: 17 March, 2020, 06:01 pm

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা

পর্যটনখাতে চাকরি হারাতে পারেন ৩০ শতাংশ কর্মী

গত সোমবার ‘বাংলাদেশের পর্যটন শিল্প এবং ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা ২০২০-এর ওপর করোনা ভাইরাসের প্রভাব’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান সংশ্লিষ্টখাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন টোয়াবের নেতারা।
টিবিএস রিপোর্ট
17 March, 2020, 05:50 pm
Last modified: 17 March, 2020, 06:01 pm

পর্যটন এবং আতিথেয়তা সংশ্লিষ্ট শিল্পে বর্তমানে সরাসরি পাঁচ লাখ মানুষের কর্মরত আছেন। তবে করোনা ভাইরাসের প্রভাবে এসব কর্মীর ২০-৩০ শতাংশ তাদের চাকরি হারাতে পারেন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি মো. রাফিউজ্জামান এই তথ্য জানিয়েছেন। 

এই ব্যাপারে টোয়াব সদস্য এবং ভ্রমণ ব্যবস্থাপনা কোম্পানি জার্নি প্লাসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা তৌফিক রহমান বলেন, গত ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল নাগাদ আমরা পর্যটন সংশ্লিষ্ট শিল্পে সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা লেনদেন আশা করেছিলাম। কিন্তু এখন সেটা কমার শঙ্কা দেখা দিয়েছে।  

টোয়াব নেতারা গত সোমবার 'বাংলাদেশের পর্যটন মেলা, শিল্প এবং ভ্রমণখাতে করোনা ভাইরাসের প্রভাব ২০২০' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। 

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা গণমাধ্যম কর্মীদের কাছে তাদের নিজস্ব উদ্বেগ ও শঙ্কার কথাও তুলে ধরেন। বর্তমান সংকটকে তুলে ধরে এই অবস্থায় তারা সরকারের কাছে সংশ্লিষ্ট শিল্পের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি করেছেন।

তৌফিক রহমান বলেন, 'সম্পূর্ণ ক্ষতির অংক আমরা এখনও নির্ণয় করতে পারিনি। তবে দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণের সুবিধা দেন এমন ব্যবসায়ী, হোটেল মালিক এবং স্থানীয় বিমান পরিবহন শিল্প সার্বিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। 

এই অবস্থায় টোয়াব তাদের সর্ববৃহৎ বার্ষিক অনুষ্ঠান 'বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২০' বাতিল করতে বাধ্য হয়। এটি আগামী ৩ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

নির্ধারিত তারিখ পিছিয়ে তা এখন আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর করার তারিখ নির্ধারণ করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। 

টোয়াব নেতারা সংশ্লিষ্ট শিল্পে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান সংকট মোকাবেলায় সরকারের প্রতি বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে; স্বল্প খরচ এবং সহজে ভিসা সুবিধা, বিমান এবং স্থল বন্দরে অপ্রয়োজনীয় বিধিনিষেধ শিথিল করা, পর্যটক এবং উড়োজাহাজের টিকিটে নির্ধারিত কর কমানো, কর রেয়াত এবং সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা ইত্যাদি।   

এসব দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ জানান, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলা মন্ত্রণালয় এই বিষয়ে একটি 'সংকটকালীন কমিটি' গঠন করেছে। তিনি বলেন, এই কমিটিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং বেসরকারিখাতের উদ্যোক্তাদের প্রতিনিধিদের উপস্থিতি থাকবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাণিজ্য ও মেলা  বিষয়ক পরিচালক আনোয়ার হোসাইন এবং আর্থিক ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মাসুম। 

Related Topics

টপ নিউজ

পর্যটন / ভ্রমণ / পর্যটন মেলা / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net