Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সিলেট-​সুনামগঞ্জে নৌকার দাম ও ভাড়া আকাশচুম্বী, উদ্ধারকাজ ব্যাহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2022, 04:35 pm
Last modified: 18 June, 2022, 06:28 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’

সিলেট-​সুনামগঞ্জে নৌকার দাম ও ভাড়া আকাশচুম্বী, উদ্ধারকাজ ব্যাহত

কোনো কোনো এলাকায় নৌকার ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে  শতগুণ বেড়েছে, অনেক এলাকায় নৌকার সংকট দেখা দিয়েছে। 
টিবিএস রিপোর্ট
18 June, 2022, 04:35 pm
Last modified: 18 June, 2022, 06:28 pm

সিলেট ও ​​সুনামগঞ্জে  উদ্ধারের অপেক্ষায় আছেন হাজার হাজার বন্যাদুর্গত মানুষ, জেলা দুটিতে নৌ-যানের ভাড়া হুহু করে বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। 

কোনো কোনো এলাকায় নৌকার ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে  শতগুণ বেড়েছে, অনেক এলাকায় নৌকার সংকট দেখা দিয়েছে। 

তাছাড়া স্থানীয় ডিঙ্গি নৌকা স্বাভাবিক দামের চেয়ে ছয় গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। 

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বাসিন্দা নিহাল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পরিবারকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কোনো নৌকার ব্যবস্থা করতে না পেরে ৩ হাজার টাকা দামের ডিঙ্গি ১৮ হাজার টাকায় কিনতে বাধ্য হয়েছেন তিনি।

যদিও শনিবার থেকে সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বেচ্ছাসেবকদের নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন, তবে বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকার মানুষ আরও তাদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করতে আর্তি জানাচ্ছে।

এদিকে, কোম্পানীগঞ্জের অনেকেই অভিযোগ করেছেন, প্রশাসন থেকে কেউ সহায়তা দেয়নি, তাদের সাথে যোগাযোগও করা যায়নি। 

এমন অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বন্যার পানিতে সিলেটের সঙ্গে কোম্পানীগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

'এমনকি মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না।' 

সিলেটের জেলা প্রশাসক (এসসি) মোহাম্মদ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জলাবদ্ধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনওদের নৌকা কিনতে বলা হয়েছে। 

'এজন্য তাদের বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে।' 

এদিকে শনিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিভিন্ন উপজেলা ও শহরে ৩০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

সিলেটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) উপ-সহকারি প্রকৌশলী নিলয় পাশা বলেন, উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না।

Related Topics

টপ নিউজ

নৌকা ভাড়া / উদ্ধার কাজ / বন্যা / সিলেট / সুনামগঞ্জ / বন্যাদুর্গত অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net