Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
দরজা-জানালা খোলা রাখুন, করোনা ভাইরাস বেরিয়ে যাবে: মমতা

অফবিট

টিবিএস ডেস্ক
17 March, 2020, 12:30 pm
Last modified: 17 March, 2020, 12:32 pm

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

দরজা-জানালা খোলা রাখুন, করোনা ভাইরাস বেরিয়ে যাবে: মমতা

সোমবার সরকারি দপ্তর নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন মমতা ব্যানার্জি। যদিও জানলা দরজা খোলা রেখে ভাইরাস তাড়ানোর নিদান মানতে পারছেন না চিকিৎসকরা।
টিবিএস ডেস্ক
17 March, 2020, 12:30 pm
Last modified: 17 March, 2020, 12:32 pm

ভারতের বিভিন্ন মতাদর্শের লোকজনের পর এবার করোনা ভাইরাস প্রতিরোধে নতুন দাওয়াই দিলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, 'দরজা-জানালা খোলা রাখুন, করোনা ভাইরাস বেরিয়ে যাবে।'

সোমবার সরকারি দপ্তর নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সবাইকে বলব, ঘরের দরজা-জানালা খোলা রাখুন। এসি ঘর হলেও জানালা খোলা রাখুন। হাওয়া বাতাস খেললে অনেক ভাইরাস জানালা দিয়ে বেরিয়ে যায়।' 

সঙ্গে মুখ্যমন্ত্রী বিধিবদ্ধ সতর্কীকরণ যোগ করে বলেন, 'একথা যদিও আমাকে বিশেষজ্ঞরা বলেননি। তবে তাই তো সবাই বলে।' খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার তহবিল তৈরি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়েছেন, ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান।

যদিও জানালা-দরজা খোলা রেখে ভাইরাস তাড়ানোর নিদান মানতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, দরজা-জানালা খোলা রাখলে ঘর স্বাস্থ্যকর থাকে ঠিকই। তবে তা গ্রামের নির্মল পরিবেশে। শহরের দূষণে মুখ্যমন্ত্রীর পরামর্শ না-মানাই ভাল। আর এর সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর কোনো সম্পর্ক নেই। কারণ করোনা ভাইরাস ছড়ায় মানুষ থেকে মানুষে। ফলে ঘর যতই স্বাস্থ্যকর হোক না কেন, উল্টোদিকের ব্যক্তিটি আক্রান্ত হলে আপনারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

Related Topics

টপ নিউজ

মমতা বন্দোপাধ্যায় / করোনা ভাইরাস / পশ্চিমবঙ্গ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net