Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
16 June, 2022, 09:10 pm
Last modified: 16 June, 2022, 09:12 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে তামিম

টেস্ট ইতিহাসের ১০০তম ক্রিকেটার টেস্টে ৫ হাজার রান পূর্ণ করলেন তামিম। ৫ হাজারের মাইলফলকে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হলেও দুটি জায়গায় সবার আগে অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট
16 June, 2022, 09:10 pm
Last modified: 16 June, 2022, 09:12 pm

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকটি ছোঁয়ার সুযোগ ছিল তামিম ইকবালের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেও ৫ হাজার রান পূর্ণ করা হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। প্রথম হওয়ার সুযোগটি কাজে লাগান মুশফিকুর রহিম। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি পূর্ণ করেন ৫ হাজার টেস্ট রান। 

অবশ্য তামিমকেও বেশি সময় অপেক্ষা করতে হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেই পৌঁছে গেলেন মাইলফলকে। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে বেশিরভাগ রেকর্ড দখলে রাখা বাঁহাতি এই ওপেনার। 

৫ হাজারের মাইলফলকে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হলেও দুটি জায়গায় সবার আগে তামিম। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে ৫ হাজার টেস্ট রান পূর্ণ করলেন তিনি। বাংলাদেশের পক্ষে দ্রুততম ৫ হাজারের রেকর্ডটিও নিজের দখলে নিলেন তিনি। টেস্ট ইতিহাসের ১০০তম ক্রিকেটার টেস্টে ৫ হাজার রান পূর্ণ করলেন তামিম। 

৮১ টেস্টে, ১৪৯ ইনিংসে ৫ হাজারের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। এর চেয়ে অনেক সময় লাগলো তামিমের। বাঁহাতি এই ওপেনার ৬৮ টেস্টে ১২৯তম ইনিংসে ৫ হাজার রান তুলে এগিয়ে থাকলেন মুশফিকের চেয়ে। 

অ্যান্টিগা টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ৪ হাজার ৯৮১ রান নিয়ে উইকেটে যান তামিম। ৫ হাজারের মাইলফলক ছুঁতে ১৯ রান দরকার ছিল তার। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচের পা বরাবর করা ডেলিভারিটি মিড উইকেটে ফ্লিক করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান তামিম। 

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক, ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৫ হাজার ২৩৫ রানের মালিক। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়া তামিমের রান এখন ৫০০১। ৪ হাজার ১১৩ রান নিয়ে তিন নম্বরে আছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক

ব্যাটসম্যান                               ম্যাচ            ইনিংস         রান

মুশফিকুর রহিম                        ৮২               ১৫১          ৫২৩৫

তামিম ইকবাল                          ৬৮               ১২৯         ৫০০১

সাকিব আল হাসান                    ৬১                ১১২         ৪১১৩

মুমিনুল হক                               ৫৪                ৯৯         ৩৫২৫

হাবিবুল বাশার                            ৫০                ৯৯          ৩০২৬

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net