Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
বিদেশি শ্রমিক সংকটে মালয়েশিয়া, বাতিল হচ্ছে অর্ডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 June, 2022, 11:50 am
Last modified: 14 June, 2022, 11:53 am

Related News

  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 

বিদেশি শ্রমিক সংকটে মালয়েশিয়া, বাতিল হচ্ছে অর্ডার

রপ্তানি-নির্ভর মালয়েশিয়ার আয়ের প্রায় এক-চতুর্থাংশই আসে শিল্প খাত থেকে। কিন্তু বর্তমানে শ্রমিক সংকটের কারণে এ খাতের উৎপাদন এখন অনেকটাই থমকে আছে। শিল্প সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দ্রুতই বিদেশি ক্রেতাদের স্থায়ীভাবে হারাতে হবে। 
টিবিএস ডেস্ক
14 June, 2022, 11:50 am
Last modified: 14 June, 2022, 11:53 am
ছবি:সংগৃহীত

শ্রমিক সংকটে ধুঁকছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। এর দরুণ পাম তেলের বাগান থেকে শুরু করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো পর্যন্ত বাতিল করছে বিলিয়ন ডলারের বিদেশি অর্ডার, ফিরিয়ে দিচ্ছে ক্রেতাদের।  

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দশ লাখেরও বেশি শ্রমিকের ঘাটতির রয়েছে দেশটিতে। ফলে অর্ডার ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলো। আর এ কারণে দেশটির কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারও পড়েছে হুমকির মুখে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদেশি কর্মী নিয়োগের ওপর থেকে কোভিড বিধিনিষেধ তুলে দিলেও কর্মীদের সেভাবে ফিরতে দেখা যায়নি মালয়েশিয়ায়। সরকারি অনুমোদনে ধীরগতি এবং শ্রমিক সুরক্ষার ব্যাপারে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আলোচনার কারণে প্রবাসী কর্মীদের ফেরার প্রবণতা কমে গেছে বলে দাবি করছে দেশটি শিল্প ও কূটনীতিক মহল। 

রপ্তানি-নির্ভর মালয়েশিয়ার আয়ের প্রায় এক-চতুর্থাংশই আসে শিল্প খাত থেকে। কিন্তু বর্তমানে শ্রমিক সংকটের কারণে এ খাতের উৎপাদন এখন অনেকটাই থমকে আছে। শিল্প সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দ্রুতই বিদেশি ক্রেতাদের স্থায়ীভাবে হারাতে হবে। 

সাড়ে তিন হাজারেরও বেশি কোম্পানির প্রতিনিধিত্বকারী ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের সভাপতি সোহ থিয়ান লাই বলেন, "গত কয়েকদিনে আশা জাগানোর মত অর্ডার এবং বিক্রি বাড়লেও আমাদের অনেক কোম্পানিরই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহের ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে।"

ইউনাইটেড প্ল্যান্টেশনের প্রধান নির্বাহী পরিচালক কার্ল বেক-নিলসন বিশেষ করে পাম তেল কোম্পানিগুলোর দুরবস্থার কথা জানান।

তিনি বলেন, "পরিস্থিতি খুবই খারাপ। বিষয়টি অনেকটা এরকম যে, আপনাকে ১১জনের বিরুদ্ধে ফুটবল খেলতে হবে, কিন্তু আপনার দলে মাঠে নামার মত রয়েছে মাত্র ৭জন।"

মালয়েশিয়ায় বর্তমানে শিল্প উৎপাদন, চাষাবাদ ও নির্মাণ খাতে অন্তত ১২ লাখ শ্রমিক ঘাটতি রয়েছে। বছরের শুরুতে মহামারিজনিত বিধিনিষেধ শিথিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সংকট দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

মালয়েশিয়ায় শ্রমিক সংকট / শ্রমিক সংকট / মালয়েশিয়া / বিদেশি কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net