Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখকের স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

অফবিট

টিবিএস ডেস্ক
14 June, 2022, 10:20 am
Last modified: 14 June, 2022, 02:00 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বইয়ের লেখকের স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

জীবন বীমার দেড় মিলিয়ন ডলার অর্থের লোভেই নিজের স্বামীকে ন্যান্সি খুন করেছেন বলে উল্লেখ করেন বিচারকদের একটি দল।
টিবিএস ডেস্ক
14 June, 2022, 10:20 am
Last modified: 14 June, 2022, 02:00 pm
হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড-বইয়ের লেখক ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি স্বামীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ছবি: সংগৃহীত

'কীভাবে আপনার স্বামীকে খুন করবেন' (হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড) বইয়ের লেখক ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের একটি আদালত। গুলি করে স্বামী ড্যানিয়েল ব্রফিকে খুন করেন তিনি।

রোম্যান্সধর্মী লেখক ন্যান্সির বিরুদ্ধে গেল মে'র ২৫ তারিখ সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ প্রমাণিত হয়। অপরাধ প্রমাণ হওয়ার পরেও জনাকীর্ণ আদালতে ন্যান্সির মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। 

২০১৮ সালের ২ জুন ৬৩ বছর বয়সী ড্যানিয়েলকে খুন করেন ন্যান্সি। প্রয়াত স্বামী ড্যানিয়েল ব্রফি ওরেগন কিউলিনারি ইনস্টিটিউটের একজন শেফ এবং প্রশিক্ষক ছিলেন। বছর চারেক আগে তাকে ইনস্টিটিউটের রান্নাঘরে দুবার গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

মূলত জীবন বীমার দেড় মিলিয়ন ডলার অর্থের লোভেই নিজের স্বামীকে ন্যান্সি খুন করেছেন বলে উল্লেখ করেন বিচারকদের একটি দল। তবে ন্যান্সি এ অভিযোগ অস্বীকার করেন। 

স্বামীকে খুন করার আগেই, ২০১১ সালে ন্যান্সির 'হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড' বইটি প্রকাশিত হয়। সেখানে তিনি ধরা না পড়ে কীভাবে খুন করতে হয় তার নানা উপায় বিস্তারিতভাবে লিখেছিলেন। খুনের মোটিভ হিসেবে তিনি বর্ণনা করেছেন—আর্থিক, মিথ্যাবাদী, প্রতারক, অ্যাবিউজার ইত্যাদি বিষয়কে।

সেইসঙ্গে খুন করার অনেকগুলো পদ্ধতিরও বর্ণনা দিয়েছেন তিনি। ছুরি দিয়ে মারলে সেটি হবে ব্যক্তিগত ও কাছাকাছি থেকে খুন, প্রচুর রক্ত ছড়াবে চারপাশে; বিষ হচ্ছে নারীর অস্ত্র, খুব সহজে খুঁজে বের করা যায়; বন্দুক অনেক শব্দ করে, ঝামেলাপূর্ণ, আর চালাতে একটু দক্ষতা লাগে—এসবই লেখা আছে তার ওই বইয়ে।

আলোচিত বইটি ছাড়াও রোমান্স এবং সাসপেন্সধর্মী 'দ্য রং হাজব্যান্ড' এবং 'দ্য রং লাভার'-এর মতো উপন্যাসগুলো তিনি লিখেছেন স্বামীহত্যার আগেই।

প্রসিকিউটরদের দাবি, ন্যান্সি একটি ঘোস্ট গান কিনে সেটির সঙ্গে দোকান থেকে কেনা পিস্তলের যন্ত্রাংশ বদল করে এ খুন করেছেন।

গোস্ট গানগুলো ঘরে বসেই থ্রিডি প্রিন্টিং মেশিনে তৈরি করা যায় অথবা অনলাইনে আলাদা আলাদা করে এগুলোর বিভিন্ন অংশ কেনা যায়। কেউ চাইলে এ অংশগুলো জুড়ে দিয়ে একটি সম্পূর্ণ বন্দুক তৈরি করে ফেলতে পারেন। এই বন্দুকগুলোর কোনো সিরিয়াল নাম্বার থাকে না বলে এগুলোকে ট্রেস করা যায় না।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

স্বামী হত্যা / খুন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net