Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
মুশফিক অপরাজিত ১৭৫, বাংলাদেশ ৩৬৫

খেলা

টিবিএস রিপোর্ট
24 May, 2022, 02:20 pm
Last modified: 24 May, 2022, 02:23 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মুশফিক অপরাজিত ১৭৫, বাংলাদেশ ৩৬৫

মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও বাংলাদেশের প্রথম ইনিংসে টপ অর্ডারের ভূমিকা পালন করতে হয়েছে মুশফিককে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৫৬ মিনিট ব্যাটিং করেছে, মুশফিক উইকেটে থেকেছেন ৫২৬ মিনিট।
টিবিএস রিপোর্ট
24 May, 2022, 02:20 pm
Last modified: 24 May, 2022, 02:23 pm
অসাধারণ এক ইনিংস খেলার পর প্রতিপক্ষ খেলোয়াড়দের অভিনন্দনও পেলেন মুশফিক। ছবি: বিসিবি

ভয়াবহ বিপর্যয়ের সময় দলের হাল ধরেন। যোগ্য সঙ্গী হিসেবে পান আরেকজনকে। তাতে বদলে যায় বাংলাদেশের ভাগ্য। অন্ধকারে শুরু দিনটার শেষটা ঝলমলে আলোয় রাঙান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। দ্বিতীয় দিনও তাদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। যদিও এদিন দীর্ঘ হয়নি পথচলা। কয়েক রান তুলতেই লিটন ফিরে যান, এরপরও মুশফিকের লড়াই চলেছে। বাংলাদেশের ইনিংস শেষ হলেও অপরাজিত থেকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ। ১৭৫ রানের মহা কার্যকর এক ইনিংস খেলেও অপরাজিত থাকেন মুশফিক। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক চতুর্থ ডাবলেরে দেখাও পেতে পারতেন। কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যানরা পারেননি তাকে সঙ্গ দিতে। 

৩৬৫ রানই বাংলাদেশের কাছে বিশাল সংগ্রহ হওয়ার কথা। টস জিতে ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পর তো ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল ঘরের মাঠের দলটি। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারোনো দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন মুশফিক-লিটন। ধ্বংস্তূপ থেকে দলকে টেনে তুলে ২৭২ রানের জুটি গড়েন তারা। যা ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সেরা ও যেকোনো উইকেটে তৃতীয় সেরা। 

প্রথম দিন দলকে বিপদমুক্ত করে বাকিটা সময়ে ব্যাট হাতে রাজত্ব করেন মুশফিক ও লিটন। ৫ উইকেটে ২৭৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। যেখানে মুশফিক-লিটন জুটির অবদানই ছিল ২৫৩। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত থাকেন। প্রথম দিনের শেষ থেকেই দ্বিতীয় দিন শুরু করার লক্ষ্য ছিল তাদের। মুশফিক-লিটনের কাছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া ছিল এক ঘণ্টা।

যদিও সেটা হয়নি। এদিন ৬ রান করতেই সাজঘরে ফিরতে হয় লিটনকে। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৪১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত উইকেটে গেছেন আর ফিরেছেন। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। 

এরপর তাইজুল ইসলামকে নিয়ে কিছুটা পথ পাড়ি দেন মুশফিক। এই জুটি থেকে ৪৯ রান পায় বাংলাদেশ। ১৫ রান করে বিদায় নেন তাইজুল। খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে নিয়ে মুশফিক বেশি পথ পাড়ি দিতে পারেননি। এ দুজন উইকেটে থাকা অবস্থায় তিনিই সব রান করেছেন। খালেদ ও এবাদত রানের খাতা খুলতে পারেননি। 

মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও বাংলাদেশের প্রথম ইনিংসে টপ অর্ডারের ভূমিকা পালন করতে হয়েছে মুশফিককে। সাত ওভারের মধ্যেই তাকে উইকেটে যেতে হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৫৬ মিনিট ব্যাটিং করেছে, মুশফিক উইকেটে থেকেছেন ৫২৬ মিনিট। সঙ্গী অভাবে শেষ পর্যন্ত থামতে হয় তাকে। ৩৫৫ বলে ২১ চারে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। এবাদত রান আউট হয়েছেন, বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নেন লঙ্কান দুই পেসার। কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net