Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়

বিনোদন

টিবিএস ডেস্ক
12 March, 2020, 11:55 am
Last modified: 12 March, 2020, 12:05 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ৬৯ বছর বয়সী এই অভিনেতা। এরইমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা।
টিবিএস ডেস্ক
12 March, 2020, 11:55 am
Last modified: 12 March, 2020, 12:05 pm

ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অজপা মুখোপাধ্যায়ের বাবা।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ৬৯ বছর বয়সী সন্তু মুখোপাধ্যায়। হাই সুগার এবং উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ে ৪ ফেব্রুয়ারি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে ওই মাসের শেষদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। খবর এনডিটিভির।

মেয়ে স্বস্তিকার সঙ্গে সন্তু মুখোপাধ্যায়

ফেব্রুয়ারিতে টালিউডকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন অভিনেতা তাপস পাল। সেই শোককে আরও গাঢ় করে, পরের মাসেই চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়ও। তাপসের মতো তারও চলচ্চিত্রে অভিনয় শুরু তরুণ মজুমদারের হাত ধরে। ওই পরিচালকের 'সংসার সীমান্তে' সন্তু অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর তপন সিংহের 'রাজা'য় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। 'শেষ রক্ষা', 'প্রতীমা', 'গণদেবতা', 'দেবদাস', 'বনবাসর', 'শেষ বিচার', 'খেলাঘর', কালবেলা'সহ প্রায় শ-খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

I have no words to explain what we have lost today! The great actor and human being Santu Mukherjee, Rests in cinema forever! pic.twitter.com/sMTnHiNs3T— Rituparna Sengupta (@RituparnaSpeaks) March 11, 2020

সন্তু মুখোপাধ্যায় অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'সাঁঝবাতি'। গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায়।

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন টালিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজক ও কলাকুশলী। টুইট বার্তায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, 'আজ আমরা যা হারিয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়! অসাধারণ অভিনেতা ও মানুষ সন্তু মুখোপাধ্যায়, আপনি সিনেমায় চিরবিশ্রাম নিন!'

Related Topics

টপ নিউজ

সন্তু মুখোপাধ্যায় / স্বস্তিকা মুখোপাধ্যায় / ভারত / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net