Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
প্রেমিকাকে খুশি করতে আটটি মোটরসাইকেল চুরি

অফবিট

টিবিএস ডেস্ক
11 March, 2020, 09:15 am
Last modified: 11 March, 2020, 11:41 am

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

প্রেমিকাকে খুশি করতে আটটি মোটরসাইকেল চুরি

মোটরসাইকেল না থাকায় ভালোবাসা দিবসে প্রেমিকা ললিতকে তিরস্কার করেন। এতে দারুণ অপমানিত হয়ে আটটি মোটরসাইকেল চুরি করেছেন ভূপালের এই যুবক। এ কাজে সহযোগী তার বন্ধু শহীদ।
টিবিএস ডেস্ক
11 March, 2020, 09:15 am
Last modified: 11 March, 2020, 11:41 am

প্রেয়সীর মন পাওয়া কঠিন বটে, তবে পাওয়ার পর তাকে সন্তুষ্ট রাখা বোধহয় আরও কঠিন!

এমনই এক অভিজ্ঞতার মুখে পড়েছেন ভারতের ভুপালের এক প্রেমিক। মোটরসাইকেল না থাকায় প্রেমিকা  তাকে তিরস্কার করতেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আট-আটটি মোটরসাইকেল চুরি করেছেন এই যুবক। 

তবে শেষ রক্ষা হয়নি। গত শনিবার ভুপাল পুলিশ ললিত নামের ওই প্রেমিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি চুরির কারণ হিসেবে প্রেমিকার বিদ্রূপকে উল্লেখ করেন। 

পুলিশি সূত্র জানায়, ললিত নয়াদিল্লি এলাকায় অভিজাত পার্টিগুলোতে তার প্রেমিকাসহ যোগ দিতেন। এসবের মাধ্যমে তাকে খুশি করাটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এতেও সন্তুষ্ট ছিলেন না তার প্রেমিকা।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেমিকা ললিতকে মোটর সাইকেল না থাকায় তিরস্কার করেন। মেয়েটি হয়তো মজা করেই এসব করেছেন, কিন্তু ললিত তাতে খুবই অপমানিতবোধ করেন।  

এরপর প্রেমিকার চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার উদ্দেশে একাধিক মোটরসাইকেল চুরি করার সিদ্ধান্ত নেন তিনি। খবর অডিটি সেন্ট্রালের। 

এই কাজে ললিতের সহযোগী তার বন্ধু শহীদ। এরা দুজন মিলে দামি দামি বাইক চুরি করার কৌশল তৈরি করেন। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। দুই বন্ধু মিলে বেশ কিছু দামি মোটরসাইকেল চুরি করতেও সক্ষম হন। 

তবে এরপরেই ক্রমাগত দামি বাইকচুরির ঘটনায় দিল্লি পুলিশের টনক নড়ে। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় ওঠে ললিত আর শাহীদের নাম। বিষয়টি তারা ভুপাল পুলিশের গোয়েন্দাদের জানায়।   

এই অবস্থায় গত ৬ মার্চ গোপনসূত্রে খবর পেয়ে দুইবন্ধুকে ধরতে দোয়ার্কা এলাকায় ফাঁদ পাতে ভুপাল পুলিশ। ওই সময় লাইসেন্স প্লেট ছাড়াই দামি মোটরসাইকেলে চড়ে দুই সন্দেহভাজনকে যেতে দেখে পুলিশ তাদের পথরোধ করে। 

পরীক্ষার পর দেখা যায় গত ২১ ফেব্রুয়ারি বিন্দাপুর থানায় বাইকটি চুরির মামলা করা হয়েছিল। অভিযুক্তরা পুলিশি জেরার মুখে স্বীকার করেন তারা ভারতীয় রাজধানী নয়াদিল্লির নানা অঞ্চল থেকে মোট আটটি বাইক চুরি করেছে। 

Bhopali Boyfriends beware!! #Bhopalpolice would love such a story too.https://t.co/vU4StrJc3D— Bhopal_Police (@bhopal_police) March 8, 2020

পানি শোধনাগারের কর্মী ললিত এর আগে কখনোই আইনবিরুদ্ধ কোনো কাজ করেননি। তাই তার আকস্মিক আইনভঙ্গের ঘটনায় বিস্মিত হয় পুলিশ। তিনি এসব চুরি প্রেমিকাকে খুশি করার উদ্দেশেই করেছেন বলে পুলিশকে জানান।

আসামীদেরসহ তাদের চুরি করা মোটরসাইকেল নিয়ে টুইটারে এক পোস্ট দিয়েছে ভুপাল পুলিশ। সেখানে তারা ভুপালের সব অন্ধপ্রেমিকদের আগামী দিনে অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানায়। 

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / ভারত / নয়াদিল্লি / ভূপাল / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net