Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
মারিউপোলে চূড়ান্ত সংঘর্ষ হতে পারে আজ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 May, 2022, 04:05 pm
Last modified: 08 May, 2022, 04:09 pm

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

মারিউপোলে চূড়ান্ত সংঘর্ষ হতে পারে আজ

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সহযোগী ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, “রাশিয়ান সৈন্যরা যতো দ্রুত সম্ভব আজভস্তালে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করছে চাইছে।”
টিবিএস রিপোর্ট
08 May, 2022, 04:05 pm
Last modified: 08 May, 2022, 04:09 pm
ছবি: রয়টার্স

রোববার ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে রাশিয়ান বাহিনীর সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা। 

মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগ স্থাপন সহজ হবে আরও। 

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সহযোগী ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, "রাশিয়ান সৈন্যরা যতো দ্রুত সম্ভব আজভস্তালে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করছে চাইছে।"

আগামীকাল (৯মে) রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দেওয়ার জন্য এই প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। 

বিধ্বস্তপ্রায় আজভস্তাল ইষ্পাত কারখানা  প্রতিরক্ষার দায়িত্বে থাকা বাহিনী জানিয়েছে, কারখানা খালি করার জন্য রাশিয়ান বাহিনীর আক্রমণের সময় এক ইউক্রেনীয় সেনা নিহত ও ছয়জন আহত হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শনিবার কারখানা থেকে শতাধিক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। 

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই অঞ্চলে রাশিয়ান বাহিনী আবারও তাদের অভিযান শুরু করেছে। কারখানায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার আলোচনার মধ্যেই আক্রমণ শুরু করে তারা। 

মারিউপোল শহরে আজভস্তালই ছিল ইউক্রেনীয় সেনাদের শেষ ঘাঁটি, এটি দখল করতে পারলেই রাশিয়ান বাহিনীর শহরের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে। ফলে দ্রুত এ অঞ্চল দখল করে পুতিনকে বিজয় দিবসের উপহার দতে চাইছে রাশিয়ান বাহিনী। 

মস্কোর এই প্রতীকী বিজয়ের জন্য দ্রুত এ অঞ্চল দখলে নিতে ক্ষেপণাস্ত্র, কামান, বোমা ব্যবহারের আশঙ্কা করছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

বিজয় দিবস উদযাপন করতে ৮টি মিগ-২৯ ফাইটার জেট উড়ানো হবে মস্কোর রেড স্কয়ারের ওপর, জেটগুলো উড়বে 'জেড' আকৃতিতে। ইউক্রেনে রাশিয়ান বাহিনীর আক্রমণ উদযাপনে এই পদক্ষেপ। 

রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পারমাণবিক হামলা হুমকি দিলেও সিআইএ'র ডিরেক্টর বিল বার্নস শনিবার বলেছেন, "রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন কোনো বাস্তবিক প্রমাণ পাইনি আমরা"। 

শনিবার জেলেনস্কি বলেছেন, খারকিভ অঞ্চলের একটি যাদুঘরে আঘাত হেনেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র। "রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই প্রায় ২০০টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান ধ্বংস বা ক্ষতিগ্রস্থ করেছে", বলেন তিনি। 

এদিকে, আজ পূর্ব ইউক্রেনের একটি বিদ্যালয়ে রাশিয়ান বিমান হামলার পরে প্রায় ৬০ জনের বেশি নিহতের আশঙ্কা করা হচ্ছে। বিলোহোরিভকা গ্রামের ওই বিদ্যালয়-ভবনটিতে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর এটিতে আগুন ধরে যায়।
 
 

Related Topics

টপ নিউজ

মারিউপোল / রাশিয়া / ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net