Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
কাপ্তাই হ্রদে বন্ধ মাছ আহরণ, আয়-অবতরণ কিছুটা কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2022, 03:40 pm
Last modified: 02 May, 2022, 03:47 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে
  • ইঞ্জিন বিকল হয়ে এক বছর ধরে অচলাবস্থায় দেশের প্রথম ভাসমান গবেষণা জাহাজ
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

কাপ্তাই হ্রদে বন্ধ মাছ আহরণ, আয়-অবতরণ কিছুটা কম

বিগত এক বছরে কেমন ছিলো হ্রদে মাছ আহরণ ও এ থেকে প্রাপ্ত রাজস্ব,তা পর্যালোচনা করে যে চিত্র মিলেছে তা খুব একটা আশাপ্রদ নয়।
টিবিএস রিপোর্ট
02 May, 2022, 03:40 pm
Last modified: 02 May, 2022, 03:47 pm

৩০ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে ফের তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছে মাছ আহরণ, বিপনন ও বাজারজাতকরণের পুরো প্রক্রিয়া। 

বছরের এই সময়টায় হ্রদের পানি কমে যাওয়ায় বন্ধ রাখা হয় মাছ আহরণ। সেইসাথে পানি বাড়া শুরু করতেই হ্রদের জলে ছাড়া হয় কার্পজাতীয় মাছের পোনা। 

মাছ বন্ধের ঘোষণায় বরাবরের মতই বলা হয়েছে,আগামী তিন মাস (মে,জুন এবং জুলাই) বন্ধ থাকবে মাছ আহরণ, এই সময়ের মধ্যেই হ্রদের পানি প্রত্যাশিত উচ্চতায় না পৌঁছালে বাড়তে পারে এই সময়সীমা। সাধারণত খুব  একটা ব্যতিক্রম না হলে নিয়মের ব্যত্যয় হয় না খুব একটা। 

মাছ ধরা বন্ধকালীন সময়ে হ্রদের উপর নির্ভরশীল ২২ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে থাকে সরকার। পরিবারপ্রতি মাথাপিছু ৪০ কেজি করে চাল দেওয়া হয়। 

বিগত এক বছরে কেমন ছিলো হ্রদে মাছ আহরণ ও এ থেকে প্রাপ্ত রাজস্ব,তা পর্যালোচনা করে যে চিত্র মিলেছে তা খুব একটা আশাপ্রদ নয়। 

হ্রদের মাছের দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস  উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) হিসাব বলছে, গত পাঁচ বছরের তুলনায় কমেছে হ্রদে মাছ আহরণ ও প্রতিষ্ঠানটির আয়ও। 

রোববার প্রতিষ্ঠানটি থেকে পাওয়া এক হিসেবে দেখা গেছে, গতকাল শেষ হওয়া মৎস আহরণ মৌসুমে ৬৫০৪ মেট্রিন টন মাছ তাদের বিভিন্ন ঘাটে অবতরণ করেছে, যার মাধ্যমে আর্থিক আয় ছিলো প্রায় ১১ কোটি ৬৫ লক্ষ টাকা। একই সময়ে শুকনা মাছ (শুটকি) আহরিত হয়েছে ৩৫৮ মেট্রিক টন, যার মাধ্যমে আর্থিক আয় প্রায় ৪৭ লক্ষ টাকা। যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। 

বিএফডিসির হিসাব বলছে,ঠিক পাঁচ বছর আগে ২০১৭-১৮ আর্থিক সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন ল্যান্ডিং ঘাটে মাছ অবতরণ করেছিলো ৮১১৫ মেট্রিক টন,যার রাজস্ব আয় ছিলো ১২ কোটি ৪৩ লক্ষ টাকা। পরের দুই বছর ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে অবতরণ ও আয় দুই'ই বাড়লেও ২০২০-২১ সালে অবতরণ কমলেও রাজস্ব আয় ছিলো বেশি ! তবে সর্বশেষ ২০২১-২২ অর্থসালে  কাপ্তাই হ্রদে মাছ অবতরণ ও আয় দুই-ই বেশ কমেছে।

তবে এই কমের পেছনে গত বছরে বাড়তি প্রায় ২১ দিন মাছ ধরা বন্ধ থাকা কিছুটা দায়ী। এ বছরের শুরুতে দশ দিন পরে শুরু হয় মাছ বন্ধের কার্যক্রম, আবার খোলাও হয় নির্ধারিত সময়ে প্রায় ১১ দিন পরে। ফলে বাড়তি প্রায় ২১ দিন বন্ধ ছিলো মাছ আহরণ ও অবতরণ। এই কারণেই হ্রদে এই বছর আহরণও আয় কম বলে মানছেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম। 

তিনি বলছেন, 'আমরা যে ২১ দিন সময় কম পেয়েছি তার কারণেই আমাদের বার্ষিক অবতরণ ও আয়ে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। এটা সামগ্রিক চিত্র নয়। আর গতকালই যেহেতু মাছ আহরণ শেষ হয়েছে সর্বশেষ দিনগুলোর পুরো তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। সেটা পেলে হয়ত দেখা যাবে, গত বছরের তুলনায় পার্থক্য খুব একটা বেশি থাকবে না। তবে কমই থাকবে এটা নিশ্চিত।'

সাধারনত কাপ্তাই হ্রদে বিএফডিসির পাঁচটি অবতরণ কেন্দ্রের মাধ্যমে মাছ পৌঁছে যায় জেলাবাসীসহ সারাদেশের মানুষের কাছে। এর বাইরে জেলেদের হাত ধরে স্থানীয় ছোটবড় বাজারে কিছু মাছ পাওয়া গেলেও মূলত অবতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে যে মাছ আহরিত হয়,সরকারিভাবে তারই হিসাব রাখে বিএফডিসি।
 

Related Topics

টপ নিউজ

কাপ্তাই / কাপ্তাই হ্রদ / রাঙামাটি / মাছ ধরা / মাছ ধরার নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে
  • ইঞ্জিন বিকল হয়ে এক বছর ধরে অচলাবস্থায় দেশের প্রথম ভাসমান গবেষণা জাহাজ
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net