Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 April, 2022, 09:55 am
Last modified: 30 April, 2022, 09:58 am

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম

ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরের কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকাল থেকেই আবার পুরোদমে কাজ শুরু হবে।
টিবিএস রিপোর্ট
30 April, 2022, 09:55 am
Last modified: 30 April, 2022, 09:58 am
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

ঈদুল ফিতরের ছুটিতেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান এই প্রতিষ্ঠান দুটি কার্যক্রম চালু রাখতে ইতোমধ্যেই পৃথক নির্দেশনা জারি করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান টিবিএসকে বলেন, "প্রতিবছরের ন্যায় এবারও ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকাল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।"
 
বন্দরের কার্যক্রম ২৪/৭ চালু রাখার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উল্লেখ করা হয়, প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের ছুটিকালীন এবং এর পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রম ২৪/৭ চালু থাকবে। 

সকল আমদানি রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডক সমূহসহ বন্দর সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে ঈদের ছুটিকালীন তাদের পণ্য ডেলিভারি নেওয়ার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। 

এদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম চালু রাখতে গত ২৫ এপ্রিল একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম হাউস কর্তৃপক্ষ। ওই নির্দেশনায় ৫ জন ডেপুটি কমিশনার এবং ১ জন সহকারি কমিশনারের তত্ত্বাবধানে ৭ জন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারি রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারিকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন সময়ে  শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়। 

চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম টিবিএসকে বলেন, "অন্য ধর্মাবলম্বী যেসব কর্মকর্তা রয়েছেন, তাদেরকে ছুটির সময়ে শুল্কায়নের দায়িত্ব দেওয়া করা হয়েছে। কোনোভাবেই যাতে আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউস পূর্ব প্রস্তুতি নিয়েছে।" 

উল্লেখ্য, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া পণ্য এবং চট্টগ্রাম বিমানবন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / আমদানি-রপ্তানি / চট্টগ্রাম কাস্টমস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net