Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
27 April, 2022, 04:05 pm
Last modified: 27 April, 2022, 04:12 pm

Related News

  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলছে আগামীকাল সকালে
  • ফেনীতে ১৪ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, অন্তত ৩৫ গ্রাম প্লাবিত
  • পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ধস, আতঙ্কে বসতভিটা সরিয়ে নিচ্ছেন জাজিরার বাসিন্দারা

ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বাঁধ কেটে দেওয়ায় কয়েকটি হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে হুমকির মুখে পড়ে খালিয়াজুরী ও মদন উপজেলার কয়েকটি হাওরের বিস্তীর্ণ বোরো ফসল।
নেত্রকোনা প্রতিনিধি
27 April, 2022, 04:05 pm
Last modified: 27 April, 2022, 04:12 pm

নিজের জলমহালে মাছ ঢোকাতে রাতের আঁধারে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বাদী হয়ে খালিয়াজুরী থানায় এ মামলাটি দায়ের করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় অভিযুক্তদের প্রধান লোকমান হেকিম খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক জানান, খালিয়াজুরীর পেটনা হাওর এলাকায় লোকমান হেকিমের একটি জলমহাল (বিল) রয়েছে। এটি তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়েছেন। জলমহালটি মরাধনু নদীর পাশে অবস্থিত। ওই জলমহালে যাতে নদীর মাছ ঢুকতে পারে- সেজন্য তিনি সোমবার রাত ১০টার দিকে তার লোকজন নিয়ে বাঁধটি কেটে দেন। 

এর ফলে পেটনাসহ কয়েকটি হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে হুমকির মুখে পড়ে খালিয়াজুরী ও মদন উপজেলার কয়েকটি হাওরের বিস্তীর্ণ বোরো ফসল। পরে রাতেই পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কৃষকরা বাঁধটি রক্ষার উদ্যোগ নেন। 

প্রকৌশলী ওবায়দুল হক আরও জানান, মামলায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা লোকমান হেকিম ছাড়াও তার ব্যাবসার অংশীদার রেজাউল করিমসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। বাঁধটি কেটে দেওয়ায় বাঁধ ও ফসলের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। 

খালিয়াজুরীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, 'এলাকার কৃষকরা আমাকে রাতেই বিষয়টি জানিয়েছেন। তারা সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। আমরা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও রাতেই বাঁধটি মেরামতের কাজ শুরু করি।'

পানি উন্নয়ন বোর্ডের (পাওবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, 'বাঁধটি গত বছরের পুরনো। কিন্তু শক্ত ছিল। মরা ধনু নদীর পাশের বাঁধ এটি। জলমহালে মাছ ঢোকাতে গিয়ে লোকমান হেকিম ও তার লোকেরা বাঁধটি ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে আমরা সেটি মেরামত করছি।' 

খালিয়াজুরী থানার ওসি মোঃ মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Topics

টপ নিউজ

বাঁধ / ফসল রক্ষা বাঁধ / নেত্রকোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি
  • চীনের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের আসল লক্ষ্য কি শুধুই পানি নিয়ন্ত্রণ?
  • কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলছে আগামীকাল সকালে
  • ফেনীতে ১৪ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, অন্তত ৩৫ গ্রাম প্লাবিত
  • পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ধস, আতঙ্কে বসতভিটা সরিয়ে নিচ্ছেন জাজিরার বাসিন্দারা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net