Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
মারিউপোল স্টিলওয়ার্কস: 'আহত ও মৃত ব্যক্তিতে ভরা আমাদের বাঙ্কার’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 April, 2022, 02:10 pm
Last modified: 22 April, 2022, 02:15 pm

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

মারিউপোল স্টিলওয়ার্কস: 'আহত ও মৃত ব্যক্তিতে ভরা আমাদের বাঙ্কার’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরশহর মারিউপোলেই যুদ্ধের ভয়াবহতা দেখা গেছে সবচেয়ে বেশি।
টিবিএস ডেস্ক
22 April, 2022, 02:10 pm
Last modified: 22 April, 2022, 02:15 pm
ক্যাপ্টেন পালামার/ ছবি- বিবিসি

মারিউপোলে অবরুদ্ধ স্টিলওয়ার্কে আটকে থাকা ইউক্রেনীয়রা সেখানকার ধসে পড়া ভবনের নীচে আটকা পড়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন সেখানে অবস্থানরত এক ডিফেন্ডার।

মারিউপোলের শেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্তাইল ইস্পাত কারখানায় ঢোকার পরিকল্পনা বাতিল করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই প্ল্যান্টেই অবস্থান নেওয়া বিতর্কিত আজভ রেজিমেন্টের স্যাটোস্লাভ পালামার বলেন, "যতক্ষণ আমরা এখানে আছি, ততক্ষণ মারিউপোল ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকবে।"

এদিকে, টেলিভিশনে প্রচারিত এক সভায় পুতিন বলেন কারখানার মধ্যে জঞ্জাল বেয়ে ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

এর পরিবর্তে তিনি পুরো শিল্প অঞ্চলটি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছেন যেন একটা মাছিও বের হতে না পারে।

পুতিন বলেন, বিশাল ওই শিল্পাঞ্চলে ঢুকে পড়া বাস্তবসম্মত কাজ হবে না। সেখানে দুই হাজারের বেশি ইউক্রেনীয় সেনা রয়েছে। আজভস্তাইলে ঢুকলে রুশ সেনাদের জীবন বিপন্ন হতে পারে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণ এবং তুমুল লড়াইয়ে মারিউপোলের বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজভ বন্দরের সমুদ্র দখল করা রাশিয়ানদের একটি প্রধান লক্ষ্য।
ক্যাপ্টেন পালামার বলেন, রাশিয়ানরা যুদ্ধজাহাজ থেকে ইস্পাত প্ল্যান্টে গুলি চালায় এবং বাঙ্কার-ধ্বংসকারী বোমা ফেলে।

"আজভস্তাইল অঞ্চলের সব ভবন কার্যত ধ্বংস হয়ে গেছে। বাঙ্কারের ভেতর আমাদের সাথে থাকা অনেকেই আহত। এছাড়া, মৃত্যুও হয়েছে অনেকের। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে বেশ কিছু বেসামরিক লোক," বলেন ক্যাপ্টেন পালামার।

মারিউপোলে কতজন ইউক্রেনীয় ডিফেন্ডার রয়ে গেছে জানতে চাইলে ক্যাপ্টেন পালামার উত্তর দেন "আক্রমণ প্রতিহত করার জন্য যথেষ্ট"।

কিন্তু, তার এই তথ্য যাচাই করতে পারেনি বিবিসি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরশহর মারিউপোলেই যুদ্ধের ভয়াবহতা দেখা গেছে সবচেয়ে বেশি। রুশ সেনারা শুরু থেকেই এই শহরের দখল নেওয়ার চেষ্টা করছে।

মারিউপোল সম্পূর্ণভাবে দখল করতে পারলে কৌশলগত দিক থেকে ইউক্রেনকে একেবারে কোণঠাসা করতে পারবে রাশিয়া। কারণ দেশটির পূর্বাঞ্চল রয়েছে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে। ফলে দখল করতে পারলে সহজেই ওই শহরের সঙ্গে রুশ দখলে থাকা ক্রিমিয়া অঞ্চলকে সংযুক্ত করতে পারে মস্কো।

  • সূত্র- বিবিসি

 

Related Topics

টপ নিউজ

মারিউপোল / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net