Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
মাশরাফির দেখানো পথে হাঁটতে চান মাহমুদউল্লাহ

খেলা

শান্ত মাহমুদ
08 March, 2020, 07:00 pm
Last modified: 08 March, 2020, 07:04 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

মাশরাফির দেখানো পথে হাঁটতে চান মাহমুদউল্লাহ

৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর আগের দিন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্বগুণ নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ।
শান্ত মাহমুদ
08 March, 2020, 07:00 pm
Last modified: 08 March, 2020, 07:04 pm

ওয়ানডে মিশন শেষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঢাকা ফিরেছে বাংলাদেশ। এবার নতুন ফরম্যাটে লড়াইয়ের পালা। লড়াই এবার মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টিতে, যেখানে নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক হলেও সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামটি এসেই যাচ্ছে।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। একমাত্র অধিনায়ক হিসেবে বাংলাদেশের ৫০টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হলো, তার নেতৃত্বগুণ অন্যদের মধ্যেও দেখতে চান কি না?

বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক অন্যদের ব্যাপারে কিছু বলেননি। জানিয়েছেন, তার নিজের চেষ্টা থাকবে মাশরাফির মতো করে দলকে সাহায্য করার।

৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর আগের দিন মাশরাফির নেতৃত্বগুণ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'কোন জিনিসটা করলে নির্দিষ্ট বিষয়ে কারও জন্য ভালো হবে, এই ব্যাপারে ভালো গুণ ছিল মাশরাফি ভাইয়ের। আশা করি, আমিও চেষ্টা করব আমার চিন্তা-ধারা দিয়ে কীভাবে টিমকে সাহায্য করা যায় এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।'

মাশরাফির মতো করে দল চালানো যে সহজ নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, 'মাশরাফি ভাই দারুণভাবে দল পরিচালনা করেছেন। বেশ দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন। নতুন কারও জন্য তার মতো করে দল পরিচালনা করা এবং সামনে এগিয়ে নেওয়া মোটেও সহজ হবে না। সেটা খুবই কঠিন ও চ্যালেঞ্জিং হবে।'

দীর্ঘদিন মাশরাফির সঙ্গে খেলেছেন মাহমুদউল্লাহ। দলকে কীভাবে এক রাখতেন মাশরাফি, সেটা খুব কাছ থেকে দেখেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ভাষায়, 'মাশরাফি ভাইয়ের সবচেয়ে ভালো গুণ, ওনার মধ্যে একটা ক্যারেশমেটিক পাওয়ার ছিল। যখনই আমরা একটু নার্ভাস থাকতাম, চিন্তা করতাম বেশি, তখন উনি আমাদের ঠাণ্ডা করে বোঝাতেন বা চিন্তা করতেন- কীভাবে কী করলে আগানো যায়।'

মাহমুদউল্লাহর বিশ্বাস, অধিনায়ক মাশরাফি যে মানদণ্ড ঠিক করে গেছেন, অন্যরা সেটা অনুসরণ করলেই সাফল্য মিলবে, 'মাশরাফি ভাই একটা বড় উদহারণ। তিনি একটা মানদণ্ড ঠিক করে গেছেন। যিনিই অধিনায়ক হোন না কেন, নিশ্চয়ই তিনি সে পথে হাঁটার চেষ্টা করবেন। একেকজনের চিন্তা একেক রকম। সবাই একভাবে ভাবেন না; পরিকল্পনাও করেন যে যার মতো। তারপরও মাশরাফি ভাই যে উদাহরণ তৈরি করে গেছেন, তা অনুসরণ করলে কার্যকর ফল মিলবে।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net