Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ইমরানের পদচ্যুতির পর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2022, 04:15 pm
Last modified: 11 April, 2022, 04:18 pm

Related News

  • মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
  • পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
  • ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান

ইমরানের পদচ্যুতির পর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান

সমাবেশে জনতা স্লোগানটি দেওয়া শুরু করার পর শেখ রশিদ আহমেদ দ্রুত তাদেরকে শান্ত হতে আহ্বান করেন এবং জোর দিয়ে বলেন তারা ‘শান্তিপূর্ণ লড়াই’ চালিয়ে যাবেন।
টিবিএস ডেস্ক
11 April, 2022, 04:15 pm
Last modified: 11 April, 2022, 04:18 pm
রোববার রাওলাপিণ্ডিতে এক জনসভায় বক্তৃতা দেন শেখ রশিদ আহমেদ। ছবি টুইটার থেকে নেওয়া।

অনাস্থা ভোটে হেরে পদচ্যুত হওয়ার পর ইমরান খানের সমর্থকেরা রবিবার (১০ এপ্রিল) দেশব্যাপী সমাবেশ করেছে।

এরকম একটি সমাবেশে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান ওঠে।

এ স্লোগানের অর্থ যিনি প্রহরী, তিনিই চোর। ইমরান খানের গদি চুরি করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এ স্লোগান দেওয়া হয়।

সমাবেশে জনতা স্লোগানটি দেওয়া শুরু করার পর শেখ রশিদ আহমেদ দ্রুত তাদেরকে শান্ত হতে আহ্বান করেন এবং জোর দিয়ে বলেন তারা 'শান্তিপূর্ণ লড়াই' চালিয়ে যাবেন।

راولپنڈی /10 اپریل
پنڈی کی عوام کا شکریہ ??✌️
عمران خان سے اظہار یکجہتی کے سلسلے میں لال حویلی سے براہ راست عوام کے جام غفیر سے خطاب???https://t.co/Tc0IG0n2DJ@ImranKhanPTI pic.twitter.com/BG7uYtTOqv— Sheikh Rashid Ahmed (@ShkhRasheed) April 10, 2022

এর আগে ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস দল স্লোগানটি তাদের ক্যাম্পেইনে ব্যবহার করেছিল। এমনকি ভারতের উচ্চ আদালতের সাথে এ স্লোগানের সম্পর্ক আনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। তবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর আদালত তাকে ক্ষমা করেন।

রবিবার রাওয়ালাপিণ্ডিতে বক্তৃতা দেওয়ার সময় শেখ রশিদ আহমেদ বলেন, এ মাসেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তিনি ইমরান খানকে পদচ্যুত করা 'আমদানিকৃত সরকারের পতন' ঘটানোর শপথ নেন ওই জনসভায়।

সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করতে চেয়েছিলেন ইমরান খান

এছাড়া ইমরান খানের সাথে সংহতি প্রকাশ করতে 'জেলে ঢোকাও' (স্বেচ্ছা-গ্রেপ্তার) আন্দোলন শুরু হবে বলেও জানান তিনি। এ সময় তিনি অনাস্থা ভোট আনা সাবেক বিরোধী দলকে চোর-ডাকাতের দল বলে সম্বোধন করেন।

নৈশকালীন অনাস্থা ভোটের ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা যদি নিজের দেশকে বাঁচাতে চান, তাহলে রাতের বেলা কোনো সিদ্ধান্ত না নিয়ে দিনের আলোতে নিন।'

সূত্র: ইন্ডিয়াটুডে

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / চৌকিদার চোর হ্যায় / অনাস্থা ভোট / সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
  • পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
  • ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net