Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
জেড, ভি-এর মতো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিহ্নগুলোর অর্থ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
25 March, 2022, 08:10 pm
Last modified: 25 March, 2022, 08:14 pm

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

জেড, ভি-এর মতো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিহ্নগুলোর অর্থ 

বর্তমান পরিস্থিতিতে চিহ্ন হিসেবে ‘জেড’ অক্ষরের অর্থ রাশিয়ান আগ্রাসনকে সমর্থন দেওয়া।
টিবিএস ডেস্ক 
25 March, 2022, 08:10 pm
Last modified: 25 March, 2022, 08:14 pm

গত মঙ্গলবার মহাকাশে একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া, যার গায়ে স্পষ্ট করে লেখা ছিল ইংরেজি অক্ষর 'জেড' (Z)। ইউক্রেনে সামরিক অভিযানের সমর্থনসূচক চিহ্ন হিসেবে এই জেডকে ব্যবহার করছে রাশিয়া। 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ সামরিক যানগুলোতে এই চিহ্নের উপস্থিতি নিয়মিত হয়ে উঠেছে। 

এছাড়া রাশিয়ান সমর্থকদের 'জেড'-চিহ্ন সম্বলিত টি-শার্ট পরে র‍্যালিতে নামতে দেখা গেছে। এরকম এক র‍্যালিতে যোগ দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন রুশ অলিম্পিয়ান ইভজেনি রিলভ। পদকজয়ী এই সাঁতারুকে এজন্য বেশ কয়েকটি স্পন্সরশিপ হারাতে হয়েছে, পড়তে হয়েছে তদন্তের মুখে। 

বর্তমান পরিস্থিতিতে চিহ্ন হিসেবে 'জেড' অক্ষরের অর্থ তাই রাশিয়ান আগ্রাসনকে সমর্থন দেওয়া। ২০২১ সালের মার্কিন নির্বাচনের সময় 'কিউ' অক্ষরটি যেমন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার সমার্থক হয়ে পড়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ট্রাম্প সমর্থকরা যখন ক্যাপিটল হিল ঘেরাও করে, তাদের হাতে ছিল 'কিউ' অক্ষর লেখা প্ল্যাকার্ড। 

মূলত, ডানপন্থী ষড়যন্ত্র তাত্ত্বিক 'কিউঅ্যানন' (একটি ইন্টারনেট সত্ত্বা) সমর্থকদের জন্যই নির্বাচনবিরোধীতার প্রতীক হয়ে উঠেছিল 'কিউ'। 

'ভি' চিহ্ন

ইউক্রেনে চলমান সামরিক আগ্রাসনে রুশ শিবিরে এই চিহ্নটিও বেশ ব্যবহৃত হচ্ছে। অনেকে বলে থাকেন, 'ভি' (V) দিয়ে রাশিয়ার ভিক্টরি বা বিজয়কে বুঝানো হচ্ছে। 

তবে দ্য স্কটসম্যান পত্রিকার মতে, 'ভি' একটি রুশ প্রবাদের সঙ্গে সংযুক্ত, যার অর্থ 'সত্যই শক্তি' এবং 'কাজ সম্পন্ন হবে'।

শান্তির চিহ্ন

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী, ১৯৫৮ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের সময় ব্রিটিশ প্রচারণার স্বার্থে আধুনিক শান্তি চিহ্নটি ডিজাইন করেন জেরাল্ড হোলটম। রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে এই চিহ্নটি ব্যবহার করছেন অনেকে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net