Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
যেভাবে সীমান্ত পেরিয়ে ভালোবাসার টানে এক হন শোয়েব-সানিয়া!

খেলা

টিবিএস ডেস্ক
20 March, 2022, 11:30 am
Last modified: 21 March, 2022, 09:29 am

Related News

  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

যেভাবে সীমান্ত পেরিয়ে ভালোবাসার টানে এক হন শোয়েব-সানিয়া!

প্রেমের পর বিয়ে করতেও বেশিদিন অপেক্ষা করেননি এই জুটি। সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, "প্রেমের চার মাস পরেই আমরা বিয়ে করি।"
টিবিএস ডেস্ক
20 March, 2022, 11:30 am
Last modified: 21 March, 2022, 09:29 am
ছবি: সংগৃহীত

দুজন দুই দেশের নাগরিক। প্রতিবেশি দেশ হলেও বন্ধুত্বের চাইতে বরং তীব্র জাতিয়তাবাদী বিদ্বেষের জেরে প্রায় সাপে-নেউলে সম্পর্ক দুই দেশের মধ্যে। কিন্তু কথায় আছে 'প্রেম মানে না বাধা!' আর সেই প্রবাদকেই যেন সত্য হিসেবে দেখিয়ে দেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সীমান্তের বাধা পেরিয়েও ভালোবাসার টানে এক হয়ে যান দুজনে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাগরিক এবং দুই ধরনের খেলায় জনপ্রিয় তারকা হওয়া সত্ত্বেও তারা যেভাবে নিজেদের প্রেমকে পরিণতি দেন, তা সত্যিই অবিশ্বাস্য!

একমাত্র ছেলে ইজহানকে নিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের সুখী পরিবার শোয়েব মালিক-সানিয়া মির্জার। সম্প্রতি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই জুটি এবং সেখানেই জানিয়েছেন শোয়েব-সানিয়ার 'শোয়েনিয়া' হওয়ার গল্প।

নিজেদের প্রেমের গল্প বলতে গিয়ে ৪০ বছর বয়সী ক্রিকেট তারকা শোয়েব মালিক স্মৃতিচারণ করেন সেই সুন্দর সময়ের। তবে শোয়েব শুরুতেই বলেন, প্রেমের প্রাথমিক সময়টা তার জন্য ভিন্ন ছিল, তাই সানিয়াই গল্পটা শুরু করুক।

সানিয়া মির্জার ভাষ্যে, "২০০৪ বা ২০০৫ সালের কথা। তখন শোয়েব ভারতে এসেছিল খেলতে এবং দিল্লীতে আমাদের প্রথম দেখা হয়। সেসময় শুধু সাধারণ কথাবার্তা হয়েছিল। আমরা অনেকটা সময় কথা বলেছিলাম সেদিন। কিন্তু এরপর থেকেই আমাদের যোগাযোগ চলতে থাকে এবং ২০০৯ সালের দিকে আমরা প্রেম করতে শুরু করি।"

নিজেদের বিয়ের দিনে উল্লসিত শোয়েব-সানিয়া জুটি। ছবি: সংগৃহীত

টেনিসের রাণী আরও জানান, শোয়েবের সরলতায় মুগ্ধ হয়েছিলেন তিনি। আর শোয়েব জানালেন, সানিয়ার সৌন্দর্য্যে মজেছিলেন তিনি! 

প্রেমের পর বিয়ে করতেও বেশিদিন অপেক্ষা করেননি এই জুটি। সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, "প্রেমে্র চার মাস পরেই আমরা বিয়ে করি।"

View this post on Instagram

A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

২০১০ সালের ১২ এপ্রিল মুসলিম রীতিতে বিয়ে করেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। আট বছর বাদে ২০১৮ সালের অক্টোবরে শোয়েব-সানিয়া দম্পতি ঘোষণা দেন, ইজহান মির্জা মালিক নামে এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন তারা। 

বলাই বাহুল্য, স্বামী-সন্তান নিয়ে 'হ্যাপি ফ্যামিলি' হিসেবেই দিন পার করছেন সানিয়া মির্জা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রিয়জনদের নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। 

সূত্র: ডেইলি পাকিস্তান      

Related Topics

টপ নিউজ

শোয়েব মালিক / সানিয়া মির্জা / প্রেম / ভারত-পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net