Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরের দাবি চেচেন নেতা কাদিরভের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 March, 2022, 08:30 pm
Last modified: 14 March, 2022, 08:33 pm

Related News

  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • কৃষ্ণসাগর দিয়ে রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকদের শস্য কেনার পরিকল্পনা রাশিয়ার, দেবে ঋণ সহায়তা
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর

যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরের দাবি চেচেন নেতা কাদিরভের

রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত চেচেন সেনাদের সঙ্গে দেখা করতেই তিনি ইউক্রেনে গিয়েছিলেন বলে দাবি করেছেন।
টিবিএস ডেস্ক
14 March, 2022, 08:30 pm
Last modified: 14 March, 2022, 08:33 pm
চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি: তাস

চলমান যুদ্ধের মাঝেই ইউক্রেন সফরের দাবি করেছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত চেচেন সেনাদের সঙ্গে দেখা করতেই তিনি ইউক্রেনে গিয়েছিলেন বলে দাবি করেছেন। খবর আল জাজিরার।

চেচেন টেলিভিশন চ্যানেল গ্রোজনি রোববার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে কাদিরভকে সামরিক ইউনিফর্মে একটি অন্ধকার ঘরে চেচেন সেনাদের সঙ্গে সামরিক অভিযান নিয়ে আলোচনা করতে দেখা যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৭ কিলোমিটার দূরে একটি জায়গায় সামরিক অভিযান পরিচালনা করা নিয়ে সেনাদের সঙ্গে তখন আলোচনা করছিলেন তিনি।

বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদন অনুযায়ী, কাদিরভ নিজেও ভিডিওটি পোস্ট করেছেন। কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটিতে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর প্রথম দিনেই রাশিয়ার সামরিক বাহিনী ওই বিমানঘাঁটি দখল করে নিয়েছিল। 

তবে আল জাজিরা জানিয়েছে, কাদিরভের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কাদিরভ লিখেছেন, "অন্য দিন আমরা কিয়েভ নাৎসিদের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিলাম; কিন্তু এখন আমরা অনেক কাছাকাছি।"

তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, আত্মসমার্পণ না করলে তারা শেষ হয়ে যাবে।

গেল ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 'বিশেষ সামরিক অভিযান'-এর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেন বাধা দিলে, রাজধানী কিভেয়েও সামরিক আগ্রাসন চালাতে শুরু করে রুশ বাহিনী। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের লাগাম টানতে কয়েক দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত তেমন উল্লেখযোগ্য ফলাফল মেলেনি।

  • সূত্র:  আল জাজিরা
     
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / চেচেন যোদ্ধা / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • কৃষ্ণসাগর দিয়ে রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকদের শস্য কেনার পরিকল্পনা রাশিয়ার, দেবে ঋণ সহায়তা
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net