Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বেফাঁস মন্তব্যে সাইফউদ্দিনকে বিসিবির তলব, দায় দিলেন সাংবাদিকদের

খেলা

টিবিএস রিপোর্ট
08 March, 2022, 07:45 pm
Last modified: 08 March, 2022, 07:55 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বেফাঁস মন্তব্যে সাইফউদ্দিনকে বিসিবির তলব, দায় দিলেন সাংবাদিকদের

চোট কাটিয়ে অনুশীলন শুরুর দিনই অসংযত মন্তব্য করে বিপাকে মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে ডেকে পাঠিয়েছিল বিসিবি, জানতে চাওয়া হয় মন্তব্যের কারণ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা ভাবছে বিসিবি। 
টিবিএস রিপোর্ট
08 March, 2022, 07:45 pm
Last modified: 08 March, 2022, 07:55 pm

ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরুর দিনই অসংযত মন্তব্য করে বিপাকে বাংলাদেশের এই অলরাউন্ডার। তাকে ডেকে পাঠিয়েছিল বিসিবি, জানতে চাওয়া হয় মন্তব্যের কারণ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা ভাবছে বিসিবি। দেশের ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তলবে সাড়া দেওয়ার পর সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন জানান, তিনি অনুতপ্ত। তবে এই ঘটনায় সাংবাদিকদের দায় দিয়েছেন তিনি। 

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন জানান, দীর্ঘ সাড়ে পাঁচ মাস মাঠের বাইরে থাকা অবস্থায় তার সঙ্গে জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউ যোগাযোগ করেনি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সাইফউদ্দিনের ডাক পড়ে বিসিবিতে। এমন মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। কারণ, উন্নত চিকিৎসার জন্য বিসিবিই তাকে কিছুদিন আগে লন্ডনে পাঠিয়েছিল। তার ইনজুরি নিয়ে তদারকিও করা হয়েছে ঠিকঠাক। 

আগের দিনের মন্তব্য যে ঠিক ছিল না, বিসিবির তলবের পর সেটা বুঝতে পেরেছেন তরুণ এই অলরাউন্ডার। মঙ্গলবার ভুল স্বীকার করে সাইফউদ্দিন বলেন, 'আপনারা জানেন গতকাল (সোমবার) আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হয়তো আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনেক অনুতপ্ত।'

ক্রিকেটারদের ব্যাপারে বিসিবি কঠোর অবস্থানে যাচ্ছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের দায় দেন সাইফউদ্দিন। তিনি বলেন, 'কঠোর তো আপনারা করছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাঁক তৈরি করে ফেলেন। আজ ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোন অস্তিত্ব পাওয়া যাবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।'

অথচ সাইফউদ্দিনই আগের দিন বলেছিলেন, 'আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তা-ভাবনা করব। সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম, জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সাথে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনোযোগ এখানেই।'

এমন মন্তব্যের পরই তাকে বিসিবিতে তলব করা হয়। বিষয়টি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বলেছেন, 'বোর্ডের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে, সরাসরি বলতে পারে, সমালোচনা করতে পারে। কিন্তু আমাদের সঙ্গে বলতে পারে। এটা যদি সত্যি হতো, সম্পূর্ণ একটা অসত্য ঘটনাকে সে ইগনর করে গেল। এটা আমাদের কাছে অবাক লেগেছে। এ জন্য তাকে আমরা জিজ্ঞেস করেছি, এখন আমরা সিদ্ধান্ত নেব তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়।'

গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠে চোট পান সাইফউদ্দিন। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই পেসার দেশে ফিরে আসেন। বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তার। গত ২০ জানুয়ারি মাঠে ফেরার কথা ছিল সাইফউদ্দিনের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী চোটের উন্নতি না হওয়ায় সেটা হয়নি। সে সময় বিসিবির মেডিকেল বিভাগ চোট পর্যবেক্ষণ করে জানায়, সাইফউদ্দিনের মাঠে ফিরতে আরও সময় লাগবে।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net