Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আইন ভঙ্গ করে ‘সহকারী প্রধান’ পদে নিয়োগ দিচ্ছে ট্যারিফ কমিশন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 March, 2020, 07:20 pm
Last modified: 03 March, 2020, 07:32 pm

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • ডিমের ডজন ১৫০ টাকার বেশি হলে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

আইন ভঙ্গ করে ‘সহকারী প্রধান’ পদে নিয়োগ দিচ্ছে ট্যারিফ কমিশন

এর ফলে দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন।
টিবিএস রিপোর্ট
03 March, 2020, 07:20 pm
Last modified: 03 March, 2020, 07:32 pm

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে 'সহকারী প্রধান' পদে নতুন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

এতে করে দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।

ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জনপ্রসাশন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ট্যারিফ কমিশন (কর্মকর্তা-কর্মচারী) চাকুরি বিধিমালা, ১৯৯৩ অনুযায়ী সহকারী প্রধানের শূন্য পদ পূরণে ৫০ শতাংশ পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ প্রেষণে নিয়োগ দিতে নির্দেশনা দেয়। কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি এবং তফসিল সংশোধনের পর কমিশন সরাসরি এ পদে নিয়োগ দিতে পারবে বলেও জানানো হয়।

এ নির্দেশনার কারণে ২০১৭ সালে কমিশনের চাহিদার বিপরীতে সরাসরি নিয়োগের জন্য ছাড়পত্র দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বিধামালা সংশোধন না হওয়ার পরও বাণিজ্য মন্ত্রণালয়ই সম্প্রতি আবার ৩টি পদের বিপরীতে সরাসরি নিয়োগে ছাড়পত্র দিয়েছে। যে কারণে ৩ টি পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কমিশন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি ট্যারিফ কমিশনের ১৪৩তম কমিশন সভায় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সহকারী প্রধানের ৪টি পদ রয়েছে। যার তিনটি শূন্য পদ পূরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় হতে ছাড়পত্র পাওয়া গেছে। অথচ ট্যারিফ কমিশনের ১৩৮ তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চাকরি বিধিমালা ১৯৯৩ এর সংশ্লিষ্ট বিধি সংশোধনের পরই সরাসরি নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সহকারী প্রধানের শূন্যপদ পদোন্নতি ও প্রেষণে পূরণ করতে হবে।

অভিযোগ উঠেছে, এবার জনপ্রশাসনের নির্দেশনার কথা গোপন করে সরাসরি নিয়োগের জন্য অনুমতি নিয়েছে ট্যারিফ কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে ট্যারিফ কমিশনের সচিব মো. আবুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া যায়, তবে সরাসরি নিয়োগেও কোন বাধা নেই। এ কারণে কমিশন সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।'

ট্যারিফ কমিশনের ৭ জন কর্মকর্তা রয়েছেন যাদের কারো কারো গবেষণা কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আইন সংশোধন হওয়ার আগ পর্যন্ত পদোন্নতির মাধ্যমে তাদেরই এ সুযোগ পাওয়ার কথা। তবে সরাসরি নিয়োগ দেয়া হলে তারা এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রসাশন) ড. শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '২০১৭ সালে বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি নিয়োগের অুনমতি না দিলেও এবার কেন দিল তার কারণ খুঁজে দেখা হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • ডিমের ডজন ১৫০ টাকার বেশি হলে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net