Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
নিজের বয়স নিয়ে মিডিয়ার আলোচনায় শক্তি পান রশিদ খান

খেলা

টিবিএস রিপোর্ট
05 March, 2022, 10:20 pm
Last modified: 05 March, 2022, 10:27 pm

Related News

  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • সংক্ষিপ্ত কর্মদিবস, ঘুমঘুম চোখ: ট্রাম্প কি বয়সের কাছে হার মানছেন?
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

নিজের বয়স নিয়ে মিডিয়ার আলোচনায় শক্তি পান রশিদ খান

ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করেন, রশিদ খানের বয়স আরও বেশি। বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হয়েছেন আফগানিস্তানের তারকা এই লেগ স্পিনার।
টিবিএস রিপোর্ট
05 March, 2022, 10:20 pm
Last modified: 05 March, 2022, 10:27 pm

২৩ বছর বয়স চলছে রশিদ খানের। এরই মধ্যে আফগানিস্তানের এই লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়স হয়ে গেছে সাত বছর। রশিদের বয়স যখন ১৯, তখনই তিনি তারকা। কিন্তু তার বয়স নিয়ে তখন থেকেই আলোচনা। ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করেন, এর চেয়ে অনেক বেশি বয়স তার। বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হয়েছেন আফগান এই ক্রিকেটার।

রশিদের বয়সের ব্যাপারটি কখনও কখনও সংবাদমাধ্যমের খবরেও উঠে এসেছে। কিন্তু এসবে বিভ্রান্ত হন না তিনি। পেশাদার ক্রিকেটার হিসেবে এসব আলোচনায় নিজেকে অভ্যস্ত করে নিয়েছেন রশিদ। সংবাদমাধ্যমে নিজেকে জড়িয়ে নেতিবাচক খবর দেখলে বরং খুশি হন আফগান এই লেগ স্পিনার। এতে মানসিকভাবে আরও শক্তিশালী হন বলে জানালেন তিনি। 

শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর মাঠে দাঁড়িয়ে কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রশিদ। যেখানে উঠে আসে তার বয়সের আলোচনা। এ নিয়ে তিনি বলেন, 'আমি মিডিয়াতে অনেক আলোচনা দেখি, যেটা গ্রহণ করা উচিত নয়। বেশিরভাগ সময়ে আপনি মিডিয়াতে নেতিবাচক জিনিস দেখবেন। খুব কম সময়ে মিডিয়া থেকে ইতিবাচক কিছু নেয় মানুষ। যেটা খুব স্বাভাবিক।'

নেতিবাচক আলোচনা কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে জানিয়ে রশিদ বলেন, 'খেলোয়াড় হিসেবে আমি এটার সঙ্গে অভ্যস্ত। যতো নেতিবাচক জিনিস আমি দেখি, সেখান থেকে আমি ততো অনুপ্রেরণা পাই। যেটা আমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে। আমার বিরুদ্ধে মিডিয়াতে আমি যতো বেশি নেতিবাচক আলোচনা দেখি, আমি ততো খুশি হই। এটা আমাকে আরও বেশি শক্তিশালী করে এবং কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে, যা মাঠে আমাকে ভিন্নভাবে হাজির হতে সাহায্য করে।'

বিশ্বকাপ জেতার আগে বিয়ে করবেন না রশিদ, এমন খবরও প্রকাশিত হয়েছিল। রশিদ জানালেন এমন কথা কোথাও বলেননি তিনি, 'আমি এমন বার্তা অনেকবার পেয়েছি যে আমি বলেছি, বিশ্বকাপ জেতার পরই কেবল আমি বিয়ে করব। আমি জানি না আমি এটা কোথায় বলেছি। এটার কোনো ভয়েজ ক্লিপ নেই, কোনো বিবৃতি নেই, কোনো ভিডিও নেই। অনেকেই আমাকে প্রশ্ন করেছে এটা সত্যি কিনা।' 

'আমি একটা সংবাদমাধ্যমকে বলেছিলাম, আগামী দুই বছরে বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ দুই বছরে আমার দুটি বিশ্বকাপ আছে, টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ। এরপর আমি আমার বিয়ে নিয়ে ভাবব। আমি জানি না ওই রকম কথা কখন বলেছি যা মিডিয়া ভিন্নভাবে নিয়েছে। ঠিক আছে এটা, ওটা তাদের কাজ। এখানে আমার আর কী বলার আছে।' যোগ করেন রশিদ। 

আফগানিস্তান তালেবান শাসনের অধীনে। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হওয়ার তেমন সম্ভাবনাই নেই। তবে রশিদের স্বপ্ন, আগামী ঘরের মাঠে বড় বড় দলের বিপক্ষে খেলবেন তারা, 'এটা আমার বড় স্বপ্ন। আজ আমরা বাংলাদেশে খেলছি, আমরা দেখছি কীভাবে সবাই বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। এটা অন্যরকম একটা অনুভূতি। আমি আমার দেশে খেলে এমন অনুভূতি নিতে চাই। এটা সব খেলোয়াড়েরই স্বপ্ন। বিশেষ করে আফগানিস্তানে বাংলাদেশ বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলকে আতিথেয়তা দেওয়া দারুণ ব্যাপার হবে। আমি আশা করি এটা বাস্তবে রূপ পাবে। এটা আমাদের দেশের স্বপ্ন, সব খেলোয়াড়ের স্বপ্ন।' 

Related Topics

টপ নিউজ

রশিদ খান / লেগ স্পিনার / বয়স / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • সংক্ষিপ্ত কর্মদিবস, ঘুমঘুম চোখ: ট্রাম্প কি বয়সের কাছে হার মানছেন?
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net