Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মার্চের মাঝামাঝি থেকেই মাধ্যমিকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2022, 05:40 pm
Last modified: 04 March, 2022, 05:50 pm

Related News

  • আগামী অর্থবছরে ১,০০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা আইসিটি মন্ত্রণালয়ের
  • নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এ বছর ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ২০২টিতে কেউ পাস করেনি

মার্চের মাঝামাঝি থেকেই মাধ্যমিকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

খুব স্বল্প সময়ের মধ্যে মাধ্যমিকের পাঠদান স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। 
টিবিএস রিপোর্ট
04 March, 2022, 05:40 pm
Last modified: 04 March, 2022, 05:50 pm
ছবি: মুমিত এম

করোনার সংক্রমণ কমে আসায় মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান এ মাসের মাঝামাঝি সময় থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ রাজধানীর শুলশানের রেনেসাঁ হোটেলে ইন্ডিয়ান হাইকমিশনের আয়োজনে 'স্টাডি ইন ইন্ডিয়া' শিক্ষামেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান । 

শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। আমরা তো ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি।  শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব।'

চলতি বছরের শুরুর দিকে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। 

মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন ক্লাস করলেও সব বিষয়ের ক্লাস হচ্ছে না তাদের। এসএসসি পরীক্ষার্থীদের চারটি এবং দশম শ্রেণিতে তিন বিষয়ে ক্লাস হচ্ছে। 

এছাড়া অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে। 

খুব স্বল্প সময়ের মধ্যে মাধ্যমিকের পাঠদান স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। 

এ সময় 'ব্লেন্ডেড লার্নিং'-এর বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, 'আমরা ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর হাতে দেব।' 

সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস পুনর্বিন্যাস করে ভর্তি পরীক্ষা হওয়া উচিত। 

তিনি বলেন, 'এ বিষয়ে  বিএমডিসির সঙ্গে কথা বলেছি, আবারও বলব।'

Related Topics

টপ নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান / শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি / করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আগামী অর্থবছরে ১,০০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা আইসিটি মন্ত্রণালয়ের
  • নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এ বছর ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ২০২টিতে কেউ পাস করেনি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net