Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ইইউ'র সদস্যপদ পাওয়ার আবেদনপত্রে সই করেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
01 March, 2022, 12:25 pm
Last modified: 01 March, 2022, 02:26 pm

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইইউ'র সদস্যপদ পাওয়ার আবেদনপত্রে সই করেছেন জেলেনস্কি

বিশেষ প্রক্রিয়ায় ইউক্রেনকে ইইউ’র সদস্য পদ দেওয়ার আহ্বান জানানোর পর আজ এই ঘোষণা আসে।  আবেদনপত্র স্বাক্ষরের একটি ছবি পোস্ট করেছেন জেলেনস্কি।
টিবিএস রিপোর্ট
01 March, 2022, 12:25 pm
Last modified: 01 March, 2022, 02:26 pm
ছবি: রয়টার্স

ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের জন্য আনুষ্ঠানিক আবেদনপত্রে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জেলেনস্কি তার কার্যালয়ে আবেদনপত্র সইয়ের একটি ছবি পোস্ট করেছেন। তার কার্যালয় সূত্র জানিয়েছে এ সংক্রান্ত পেপারওয়ার্ক ব্রাসেলসে ইইউ'র সদর দপ্তর পাঠানো হচ্ছে। 

বিশেষ প্রক্রিয়ায় ইউক্রেনকে ইইউ'র সদস্য পদ দেওয়ার আহ্বান জানানোর পর আজ এই ঘোষণা আসে।     

এর আগে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "নতুন একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেনকে দ্রুত ইইউ'র সদস্য করে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা," 

"আমাদের লক্ষ্য সব ইউরোপিয়ানদের সঙ্গে এক হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ একসঙ্গে পথ চলা। আমি জানি এটি ন্যায্য, আমি নিশ্চিত এটি সম্ভব"।

এই ভিডিও বার্তায় রাশিয়ার সেনাদের অস্ত্র ফেলে ইউক্রেন ত্যাগের আহ্বান জানান তিনি।   

গতকাল ইউক্রেন সরকারের প্রতিনিধি দলের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তরের কর্মকর্তাদের সাথে সংঘাত অবসানের আলোচনায় কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে উভয়পক্ষ। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি চাপের মুখে পড়ে। এরপর টিভিতে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন পুতিন। এরপরই আলোচনার টেবিলে বসে ইউক্রেন-রাশিয়া। 

জেলেনস্কির এক শীর্ষ উপদেষ্টা মায়খাইলো পদোলিয়াক জানিয়েছেন, ইউক্রেন বেলারুশের সীমান্তের কাছে অনুষ্ঠিত এই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সম্ভাব্য যুদ্ধবিরতি আর অদূর ভবিষ্যতে আবারও এই যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের আশঙ্কা। 

পুতিনের একজন শীর্ষ সহকারি আর ভ্লাদিমির মেদিনস্কি বলেন, প্রায় পাঁচ ঘণ্টা এই আলোচনা চলে, পারস্পরিক সমঝোতা সম্ভব এমন কিছু বিষয়ে একমত হয়েছেন তারা। তিনি জানান, সামনের দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন তারা। 

"অস্ত্র ফেলে দিন। এখান থেকে চলে যান। আপনাদের কমান্ডারদের বিশ্বাস করবেন না। যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিশ্বাস করবেন না। নিজেদের জীবন বাঁচান," আলোচনার আগের দিন রাশিয়ান সেনাদের উদ্দেশ্যে এসব কথা বলেছিলেন জেলেনস্কি। 

জেলেনস্কি দাবি করেন, এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি রাশিয়ান সৈন্য প্রাণ হারিয়েছে। সাধারণ নাগরিকদের আবাসস্থল নয় ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর ওপর হামলা চালানো করা হয়েছে, মস্কো এমন দাবি করলেও, জেলেনস্কি বলছেন রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। 

জেলেনস্কি ওই ঘোষণায় আরও জানিয়েছেন, যুদ্ধ বিষয়ক অভিজ্ঞতা আছে এমন বন্দিদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সদস্য বাড়াতে ইউক্রেনের পুরুষদের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

"প্রেসিডেন্ট হওয়ার সময় আমি বলেছিলাম আমরা সবাই প্রেসিডেন্ট। কারণ আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। এখন এমন অবস্থা চলে এসেছে যেখানে আমরা সবাই একেকজন যোদ্ধা। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে জয়ের মুখ দেখবো," বলেন তিনি।  

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / জেলেনস্কি / ইইউ / ইউরোপিয়ান ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net