Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ইস্পাতের চেয়ে দ্বিগুণ শক্তিশালী প্লাস্টিক উদ্ভাবন

ফিচার

টিবিএস ডেস্ক
27 February, 2022, 03:25 pm
Last modified: 27 February, 2022, 04:12 pm

Related News

  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • অত্যাধুনিক প্রযুক্তিতে দেশে পরিবেশবান্ধব রড উৎপাদনে পথিকৃৎ জিপিএইচ ইস্পাত
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’

ইস্পাতের চেয়ে দ্বিগুণ শক্তিশালী প্লাস্টিক উদ্ভাবন

বিভিন্ন বস্তুর স্থায়িত্ব বাড়াতে অদূর ভবিষ্যতে এই বস্তুটি বহিঃআবরণী হিসেবে ব্যবহার করা হবে, নির্মাণকাজেও এর ব্যবহার হবে, এমনটাই আশা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 03:25 pm
Last modified: 27 February, 2022, 04:12 pm

ইস্পাতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী নতুন ধরনের প্লাস্টিক উদ্ভাবন করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির কেমিক্যাল ইঞ্জিনিয়াররা। একদিন এ প্লাস্টিক ভবন নির্মাণের উপাদান হিসেবেও ব্যবহার করা যাবে বলে মনে করছেন তারা। 

২ডিপিএ-১ নামের এই বস্তু বেশ হালকা, সাধারণ প্লাস্টিকের মতো সহজেই ভাজ করা যায়, বিভিন্ন আকারে ফেলা যায়। তবে এটির প্রতিরোধ ক্ষমতা ইস্পাত আর বুলেটপ্রুফ গ্লাসের চেয়েও বেশি বলে দাবি করছেন এই প্রকল্পের গবেষকরা।  

বিভিন্ন বস্তুর স্থায়িত্ব বাড়াতে অদূর ভবিষ্যতে এই বস্তুটি বহিঃআবরণী হিসেবে ব্যবহার করা হবে, নির্মাণকাজেও এর ব্যবহার হবে, এমনটাই আশা করা হচ্ছে। 

"সাধারণত আমাদের মাথায় এমন চিন্তা আসেই না যে ভবন তৈরির কাজে প্লাস্টিকের ব্যবহার হতে পারে। কিন্তু এই বস্তুটি অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে," বলছিলেন এমআইটি'র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মাইকেল স্ত্রানো।

২ডিপিএ-১ এক ধরনের পলিমার। পলিমার হলো উচ্চ আণবিক ভরবিশিষ্ট যৌগ। সব ধরনের প্লাস্টিকে এই যৌগটির উপস্থিতি আছে। কিন্তু অন্য সব ধরনের পলিমার এক ডাইমেনশনের চেইনে তৈরি হয়, ডিপিডিএ-১ হয় দুই ডাইমেনশনে। এতে পলিঅ্যামারাইডের মতো একটি শীট তৈরি হয়। 

"স্প্যাগেটির আকারের অণু বানানোর বদলে আমরা শীটের মতো আণবিক তল বানাই যাতে অণুগুলো পরস্পরের সাথে দ্বিমাত্রিকভাবে সংযুক্ত থাকে," বলেন স্ত্রানো। 

এই দ্বিমাত্রিকতার কারণেই ২ডিপিএ-১ এর বৈশিষ্ট্য ভিন্ন ধরনের, এতে সাধারণ পলিমারের মধ্যকার ফাঁকাস্থান না থাকায় প্রতিরোধ ক্ষমতা বেশি।   

এটি ভাঙতে ইস্পাত ভাঙার চেয়ে দ্বিগুণ শক্তির প্রয়োজন হবে, যদিয এর ঘনত্ব ইস্পাতের ছয় ভাগের এক ভাগ মাত্র। একারণেই ওজনেও বেশ হালকা এটি।
 
একে বুলেটপ্রুফ গ্লাসের সঙ্গেও তুলনা করেছেন গবেষকরা। তারা বলছেন, বুলেটপ্রুফ গ্লাসের চেয়ে এর ক্ষতিসাধন হতে চার-ছয় গুণ বেশি শক্তি লাগবে।
 
নতুন একটি পলিমেরিসেশন প্রক্রিয়া ব্যবহার করে ২ডিপিএ-১ সিনসেসাইজ করেছেন গবেষকরা। এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে 'ন্যাচার' জার্নালে। 

এই নতুন ধরনের প্লাস্টিকের আরেকটি সুবিধাজনক দিক হলো, এটি সহজেই বিরাট পরিসরে উৎপাদন সম্ভব। অন্যান্য প্লাস্টিকের মতোই এটি কক্ষ তাপমাত্রায় উৎপাদন সম্ভব, খুব বেশি তাপেরও প্রয়োজন হবে না। 

গবেষকরা আরও বলছে, এ ধরনের প্লাস্টিক পুনঃব্যবহারযোগ্য। 

বর্তমানে, বিশ্বের ৭৯ শতাংশ প্লাস্টিক ব্যবহারের পর আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। হাজার হাজার বছর ধরে পরিবেশ দূষণে ভূমিকা রাখে এটি। পুনঃব্যবহারযোগ্য হওয়ায় এটি তুলনামূলক পরিবেশবান্ধব বিকল্পও।

সূত্র: ইন্ডিয়া টাইমস, ইউএস টুডে  

Related Topics

টপ নিউজ

প্লাস্টিক / ইস্পাত / এমআইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি: দেশের বাজারে বাড়ছে এমএস রডের দাম
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • অত্যাধুনিক প্রযুক্তিতে দেশে পরিবেশবান্ধব রড উৎপাদনে পথিকৃৎ জিপিএইচ ইস্পাত
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net