Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
সাংবাদিকদের লেখা বোঝেন না ডমিঙ্গো!

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 February, 2022, 08:45 pm
Last modified: 24 February, 2022, 08:52 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

সাংবাদিকদের লেখা বোঝেন না ডমিঙ্গো!

ডমিঙ্গোকে আগামী দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত রাখার পরিকল্পনা বিসিবির। যদিও প্রোটিয়া এই কোচের সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা, এমন প্রশ্নে যেন কিছুটা মেজাজই হারালেন তিনি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 February, 2022, 08:45 pm
Last modified: 24 February, 2022, 08:52 pm

মানুষ কী বলছে, সাংবাদমাধ্যমে কী লেখা হচ্ছে; এসব গোনাতেই ধরেন না রাসেল ডমিঙ্গো। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের কাছে এসব একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এর চেয়েও বড় ব্যাপার, বেশিরভাগ সময়ে সাংবাদিকদের লেখা নাকি তিনি বোঝেনই না! বাংলাদেশ ক্রিকেট দলে নিজের মেয়াদ পূর্ণ করার প্রশ্নে এমনই জানিয়েছেন ডমিঙ্গো। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পর ডমিঙ্গোর ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। তবে তাকে আগামী দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত রাখার পরিকল্পনা বিসিবির। যদিও প্রোটিয়া এই কোচের সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা, এমন প্রশ্ন শুনে যেন কিছুটা মেজাজই হারালেন তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন দলের বিভিন্ন বিষয়ের পাশাপাশি নিজের কোচিং, দলে তার ভূমিকা নিয়েও প্রশ্ন শুনতে হয় ডমিঙ্গোকে। চুক্তির মেয়ার পূর্ণ করার ব্যাপারে কতোটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এটা বিসিবিকে জিজ্ঞেস করতে হবে স্যার। আমি আত্মবিশ্বাসী না হলে একটি আন্তর্জাতিক দলকে কোচিং করাতাম না। আমি অভদ্র হতে চাই না, কিন্তু সত্যি বলতে, মানুষ আর মিডিয়া যা বলছে, আমার কাছে তা গুরুত্বপূর্ণ নয়।'

'আপনাদের কাজ আপনারা করবেন, আমাকে নিয়ে যা চান লিখবেন, ক্রিকেটারদের নিয়ে যা চান লিখবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো সেসব আলোচনা থেকে ছেলেদের দূর রাখা। আমি এসব আলোচনায় প্রভাবিত হয়ে পড়লে আশা করতে পারি না যে আমার ছেলেরাও প্রভাবিত হবে না। আপনাদের যা ইচ্ছা লিখতে পারেন। অভদ্র (রুড) হতে চাই না, কিন্তু সত্যি বলতে বেশি ভাগ সময় আমি বুঝতেই পারি না আপনারা কী লিখছেন। এসব তাই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।'

টিম ডিরেক্টর, হেড কোচ ও ব্যাটিং কোচের সুনির্দিষ্ট ভূমিকা জানতে চাওয়া হয় ডমিঙ্গোর কাছে। উল্টো প্রশ্নে তিনি বলে, 'আপনিই বলুন, জেমির দায়িত্ব কী?' প্রশ্নকারী সাংবাদিক জানান, ব্যাটিং কোচ। ডমিঙ্গো বলে ওঠেন, 'এই তো। এটাই তার দায়িত্ব।'

এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও নিজের ভূমিকা ব্যাখায় ডমিঙ্গো বলেন, 'আমি যতটা বুঝি, টিম ডিরেক্টর হলো আমার সঙ্গে বোর্ড সদস্যদের মধ্যে লিংক। যা হচ্ছে, সেসব নিয়ে যোগাযোগ করা, দল নির্বাচন এসব নিয়ে যোগাযোগ রাখা। লাইন আপ কেমন হচ্ছে, টস জিতলে কী, এসব নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে এটা নিয়ে কথা বলতে হচ্ছে না আমাকে। এসবে ফোকাস করতেও চাই না। চাচাকে পাওয়া তাই দারুণ। সে এসব তথ্য তাদেরকে জানাতে পারে। ওসব চাপ আমার থেকে নিয়ে নিচ্ছে সে।' 

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / বাংলাদেশ ক্রিকেট দল / কোচিং স্টাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net