Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আরও বাড়তে পারে বিদেশি মদের দাম 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
22 February, 2022, 06:25 pm
Last modified: 22 February, 2022, 07:21 pm

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জায়গায় মদ তৈরির গোপন কারখানা, আটক ২
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা

আরও বাড়তে পারে বিদেশি মদের দাম 

মদ বিক্রেতারা তাদের চাহিদার মাত্র ৪০ শতাংশ বিদেশি মদ আমদানি করতে পারবে, স্থানীয়ভাবে তৈরি মদের মাধ্যমে বাকি ৬০ শতাংশ চাহিদা মেটাতে হবে।
টিবিএস রিপোর্ট 
22 February, 2022, 06:25 pm
Last modified: 22 February, 2022, 07:21 pm

আমদানি শুল্ক ও আমদানি কোটার কারণে দেশে বিদেশি মদের দাম এমনিতেই বেশি। আমদানির ওপর নতুন বিধি-নিষেধ আরোপ করে প্রণীত সরকারের সংশোধীত অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর কারণে আরও বাড়তে পারে বিদেশি মদের দাম।

মদ বিক্রেতারা তাদের চাহিদার মাত্র ৪০ শতাংশ বিদেশি মদ আমদানি করতে পারবে, স্থানীয়ভাবে তৈরি মদের মাধ্যমে বাকি ৬০ শতাংশ চাহিদা মেটাতে হবে।

একইভাবে যে সব ক্লাবের দুইশোর বেশি সদস্যের লাইসেন্স আছে, তারাও তাদের চাহিদার মাত্র ৪০ শতাংশ বিদেশি মদ আমদানি করতে পারবে, স্থানীয়ভাবে তৈরি মদের মাধ্যমে বাকি ৬০ শতাংশ চাহিদা মেটাতে হবে।

এর আগে বার, রেস্টুরেন্ট বা ক্লাবে বিদেশি মদ বিক্রির কোনো নির্দিষ্ট সীমা ছিল না। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নিয়মের কারণে বিদেশি মদের দাম বাড়ার পাশাপাশি চোরাচালানিও বেড়ে যেতে পারে। 

সরকার যখন বন্ডেড ওয়্যারহাউজের ওপর নজরদারি বাড়িয়ে এবং আমদানির নানা সীমাবদ্ধতা কমিয়ে মদের অবৈধ বাণিজ্য বন্ধের চেষ্টা করছে, এমন এক সময় এই সীমা নির্ধারণের ঘোষণা আসে। 

বর্তমানে উচ্চ আমদানি শুল্ক (আমদানি শুল্ক সর্বোচ্চ ৬০০ শতাংশ হতে পারে) আর বিভিন্ন আমদানি সীমাবদ্ধতার কারণে বিদেশি মদের কালো বাজার গড়ে উঠেছে।  

শুল্কমুক্ত আমদানি সুবিধার অপব্যবহার রোধের লক্ষ্যে একটি সফটওয়্যার নিয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সফটওয়্যার ব্যবহার নিয়ে এনবিআর ও বেসরকারি কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউসগুলোর মধ্যে রেষারেষির কারণে দেশে বিদেশি মদের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে আসে, কারণ এই বন্ডেড ওয়্যারহাউজগুলোই দেশের অন্যতম প্রধান বিদেশি মদ সরবরাহকারক। 

এছাড়া কালো বাজারে বিক্রির কারণে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। 

গত পাঁচ বছরে সরকারের বিদেশি মদ আমদানির ওপর রাজস্ব আয় হয়েছে মাত্র ৫২ কোটি টাকা। দেশে বিদেশি মদ আমদানির মাত্র ৫ শতাংশ বাণিজ্যিকভাবে হওয়ায় রাজস্ব আয়ের পরিমাণও কমেছে।

মদের ওপর শুল্ক ৬০০ শতাংশ হলেও আমদানি থেকে সরকারের রাজস্ব আয় ছিল অনেক কম। কারণ, বেশিরভাগ বিদেশি মদই শুল্ক ছাড়া আমদানি করে দেশের ছয়টি বেসরকারি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ।

মদের ব্যবসায় সরকার রাজস্ব হারানোয়, বাণিজ্যিক আমদানি বাড়াতে আর শুল্কমুক্ত ওয়্যারহাউজ থেকে অবৈধ সরবরাহ বন্ধ করতে শুল্ক কমিয়ে আনার পরিকল্পনা করছে এনবিআর। 

মদ আমদানিকারকরা তাদের বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট ব্যালেন্সের কতো শতাংশ মদ আমদানি করতে পারবে সে সীমা বাড়িয়ে আমদানি নীতি সংশোধন করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বর্তমানে আমদানিকারকরা তাদের বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট ব্যালেন্সের ৭.৫ শতাংশ অ্যালকোহলিক বেভারেজ আমদানি করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আমদানি নীতি আদেশের খসড়া সংশোধনীতে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এ হার ১২ শতাংশ করার প্রস্তাব রেখেছে।

বর্তমানে বিদেশি মুদ্রা আয় করে এমন হোটেলগুলো মদ আমদানি করতে পারে।

আমদানি নীতি আদেশের খসড়া সংশোধনীতে বলা হয়েছে, ডিএনসি আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া সাপেক্ষে বিদেশি কর্মী কাজ করে এমন প্রতিষ্ঠানগুলো মদ আমদানি করতে পারবে।

তবে, বিদেশি মুদ্রা আয় না করলেও অন্য রেস্টুরেন্ট ও বারগুলো পর্যটন করপোরেশন থেকে মদ কিনতে পারবে। বর্তমান আমদানি নীতি আদেশে বিদেশি মুদ্রা আয় করে না এমন প্রতিষ্ঠান কোথা থেকে মদ কিনতে পারবে এ নিয়ে কিছু বলা নেই।

এদিকে, ছয়টি বন্ডেড ওয়্যারহাউজের মদ বিক্রির সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল আর পর্যটন করপোরেশনকে লাইসেন্স দেওয়ার কথা ভাবছে রাজস্ব কর্তৃপক্ষ।

নতুন এই নীতিমালায় মদ পরিবহন করা আরও সহজ হয়ে উঠবে। 

যারা মদ পরিবহন করতে চান তারা পাসের জন্য ডিএনসির উপ-পরিচালকের কাছে আবেদন করতে পারবেন। 

যাদের লাইসেন্স নেই তারা এই পাস ব্যবহার করে মদ পরিবহন করতে পারবেন, যার সময়সীমা বাড়ানো যাবে এক মাস পর্যন্ত। 

Related Topics

টপ নিউজ

মদ / বিদেশি মদ / মদের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জায়গায় মদ তৈরির গোপন কারখানা, আটক ২
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net