Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বিপিএলের ফটো সেশন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
17 February, 2022, 11:50 pm
Last modified: 18 February, 2022, 01:01 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

বিপিএলের ফটো সেশন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব

ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করার কথা ছিল দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের। কিন্তু টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করতে ফটো সেশন ও দলের অনুশীলনে যোগ দেননি সাকিব। 
টিবিএস রিপোর্ট
17 February, 2022, 11:50 pm
Last modified: 18 February, 2022, 01:01 am

১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দিন ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করার কথা ছিল দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের। কিন্তু টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করতে ফটো সেশন ও দলের অনুশীলনে যোগ দেননি সাকিব। 

বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটে ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটো সেশন পর্ব শুরু হওয়ার কথা ছিল। আগেরদিন বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু বেলা সোয়া তিনটায় শুরু হওয়া ফটো সেশনে সাকিব আসেননি। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বরিশালের পক্ষ থেকে যোগ দেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। 

ফটো সেশনের কিছুক্ষণ আগে বরিশালের মিডিয়া গ্রুপে জানানো হয়, সাকিব উপস্থিত থাকবেন না। বিবৃতিতে বলা হয়, 'ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান পেটের পিড়ায় ভুগছেন। বরিশালের পক্ষে উপস্থিত থাকবে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।'

আনুষ্ঠানিক বিবৃতিতে পেটের পীড়ার কথা বলা হলেও কারণটা ভিন্ন। একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে ফাইনালের আগের দিন দলের অনুশীলন ও আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেননি সাকিব। অমিতাভ রেজার পরিচালনায় কোমল পানীয় সেভেন আপের বিজ্ঞাপনের শুটিংয়ে দিনভর ব্যস্ত ছিলেন বরিশালের অধিনায়ক।

অথচ ফটো সেশনের সময় সাকিবের পেটের পীড়ার কথা উল্লেখ করা হয়। যদিও তখন দলের পক্ষ থেকে দুই ধরনের তথ্য দেওয়া হয়েছিল। ফটো সেশনের আগে সাকিবকে না দেখে সাংবাদিকরা রবিশালের ম্যানেজার সাব্বির খানকে তার ব্যাপারে জানতে প্রশ্ন করেন। উত্তরে সাব্বির বলেন, 'পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।' ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, অমন কিছুই।'

ধোঁয়াশা তৈরি হয় বরিশালের সহ-অধিনায়ক সোহানের বক্তব্যে। ফটো সেশনের পর সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি (সাকিব) জিম বা অন্য কিছু করছে। যে কারণে হয়তো আসতে পারেননি। যে কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।'

বিষয়টি পরিষ্কার করেননি ফরচুন বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছেন, 'আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনশীলনের জন্য পুশ করি না সেভাবে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছেন তিন থেক চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বললো ভালো লাগছে না, যাব না। আমি বলেছি ঠিক আছে।'

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। 

সাকিবের ফটো সেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটো সেশনে অনুপস্থিত ছিলেন সাকিব। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে সমালোচনার ঝড় উঠেছিল। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিপিএল ফাইনাল / ফটো সেশন / বিজ্ঞাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net