Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা দেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত: ডিজিএইচএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2022, 07:55 pm
Last modified: 16 February, 2022, 08:01 pm

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা দেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত: ডিজিএইচএস

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিবিএস রিপোর্ট
16 February, 2022, 07:55 pm
Last modified: 16 February, 2022, 08:01 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক বলেছেন, নিবন্ধন বা জন্ম নিবন্ধন সনদ/এনআইডি ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবে মানুষ।

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি 'মেগা ক্যাম্পেইন' হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসে বুধবার সংস্থাটির টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, 'এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জম্ম সনদ, এমনকি জাতীয় পরিচয়পত্রেরও প্রয়োজন হবে না। টিকাদান কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।'

ডা. শামসুল হক আরও জানান, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন ছাড়া প্রথম ডোজের টিকা দেয়ার জন্য সব হাসপাতালকে নির্দেশনা দেয়া হয়েছে।

সবাইকে টিকা নিতে অনুরোধ করে তিনি বলেন, 'টিকা পর্যাপ্ত আছে, কিন্তু প্রথম ডোজের কার্যক্রমের জন্য সময় বেঁধে দিতে চাই। সবাইকে অনুরোধ করছি টিকা নিন, কারণ আমরা প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করে দেব। ২৬ তারিখের মধ্যে সব মানুষকে প্রথম ডোজ দিতে চাই। সেদিন এক কোটির বেশি মানুষ এলেও আমরা টিকা দিতে পারব। সবাই নিজ নিজ বাড়ির কাছের কেন্দ্রে গিয়ে টিকা নিন।'

তিনি আরও বলেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু মেসেজ পাননি, তারা মেসেজের অপেক্ষা না করে নিকটতম কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। সব কেন্দ্রকে নির্দেশনা দেয়া হয়েছে মেসেজ না থাকলেও টিকা দিতে।

'করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে আমরা ১০ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও ৭ কোটি মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি,' যোগ করেন তিনি। এছাড়াও তিনি জানান, ১২ বছরের বেশি বয়সি ১২ কোটি, অর্থাৎ ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। 

ডা. শামসুল হক জানান, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের জন্য প্রত্যেক ইউনিয়নে তিনটি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া উপজেলার নির্ধারিত হাপাতালের সব টিকাকেন্দ্রও চালু থাকবে। প্রতিটি উপজেলায় ৫টি অতিরিক্ত টিম কাজ থাকবে। যেসব জায়গায় মানুষের সমাগম বেশি, সেখানে টিকা দেবে এসব টিম। 

জেলা, উপজেলা, ইউনিয়ন ও উপজেলায় প্রতি কেন্দ্রে ৩০০ করে এবং সিটি করপোরেশনে ৫০০ করে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ১৬ ফেব্রুয়ারি ডিজিএইচএস মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম জানান, ডিজিএইচএস ২৬ ফেব্রুয়ারি থেকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেবে।

Related Topics

টপ নিউজ

করোনা / কোভিড টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net