Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আল মাহমুদ!

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 February, 2022, 03:50 pm
Last modified: 16 February, 2022, 03:50 pm

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • কবিতা হলো খুব সুন্দরী নারী: শামসুর রাহমান
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আল মাহমুদ!

অনেকে বলছেন, আল মাহমুদের আগের দুটি মৃত্যুবার্ষিকীতে তাকে এভাবে স্মরণ করতে দেখা যায়নি মার্কিন দূতাবাসকে। সেই পরিপ্রেক্ষিতে তাকে এভাবে স্মরণ করাকে বড় ঘটনা হিসেবে দেখছেন তারা।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 03:50 pm
Last modified: 16 February, 2022, 03:50 pm
আল মাহমুদ। ছবি: সংগৃহীত

কবি আল মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ বুধবার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে 'সোনালি কাবিন'-খ্যাত কবি আল মাহমুদকে স্মরণ করে একটি পোস্ট দেয়। 

মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে লেখে, 'আজকের এই দিনে আমরা হারিয়েছি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি আল মাহমুদকে।' 

উক্ত ফেসবুক পোস্টে আরও লেখা হয়, 'বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক দমন-পীড়ন এবং স্বাধীনতা সংগ্রাম বিষয়ে তাঁর লেখাগুলো তাঁর অনুসারী বাংলাদেশীদের কাছে মূল্যবান ছিল।

আমরা তাকে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি।'

অনেক পাঠক বলছেন, আল মাহমুদের আগের দুটি মৃত্যুবার্ষিকীতে তাকে এভাবে স্মরণ করতে দেখা যায়নি মার্কিন দূতাবাসকে। তাদের দাবি, আর কোনো কবিকেও সচরাচর এভাবে স্মরণ করেনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেই পরিপ্রেক্ষিতে আল মাহমুদকে এভাবে স্মরণ করাকে বড় ঘটনা হিসেবে দেখছেন অনেকে।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান আল মাহমুদ। 

তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, ১৯৩৬ সালের ১১ জুলাই। স্কুলজীবন থেকেই আল মাহমুদের লেখালেখির শুরু। ১৯৫৪ সালে তিনি ঢাকায় আসেন। তারপর দৈনিক মিল্লাত পত্রিকায় সম্পাদনা সহকারী হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে এ পত্রিকার সম্পাদক হন। মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৬৩ সালে প্রকাশিত হয় আল মাহমুদের প্রথম বই 'লোক লোকান্তর'। দ্বিতীয় বই 'কালের কলস' প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এ দুটি কবিতার বইয়ের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

Related Topics

টপ নিউজ

আল মাহমুদ / কবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • কবিতা হলো খুব সুন্দরী নারী: শামসুর রাহমান
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net