Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
কানিয়েকে ডিভোর্স দেওয়ার কারণ জানালেন কিম কার্দাশিয়ান

বিনোদন

10 February, 2022, 10:30 pm
Last modified: 10 February, 2022, 10:35 pm

Related News

  • কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে
  • ছবি তোলায় পাপারাজ্জির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন কানিয়ে ওয়েস্ট!
  • প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লকেট নিলামে কিনে নিলেন কিম কার্দাশিয়ান
  • 'জ্যাঙ্গো আনচেইনড' এর আইডিয়া আমার থেকে চুরি করেছেন টারান্টিনো: দাবি কানিয়ে ওয়েস্টের!  
  • মনরোর ৬০ বছর পুরনো গাউন নষ্ট করেছেন কিম কার্দাশিয়ান!

কানিয়েকে ডিভোর্স দেওয়ার কারণ জানালেন কিম কার্দাশিয়ান

ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই ৪১ বছর বয়সী মডেল, ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব।
10 February, 2022, 10:30 pm
Last modified: 10 February, 2022, 10:35 pm

কেন র‍্যাপার কানিয়ে ওয়েস্টকে ডিভোর্স দিয়েছেন, তা ব্যাখ্যা করে এখন প্রশংসিত হচ্ছেন কিম কার্দাশিয়ান। 

ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই ৪১ বছর বয়সী মডেল, ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব। 

সাক্ষাৎকারে কিম বলেন, "অনেক বছর ধরে আমি শুধু একটি কাজই করেছি। মানুষকে খুশি করেছি। কিন্তু গত দুই বছরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে খুশি করব। এবং তা করতে পেরে খুবই ভালো লাগছে আমার।"
নিজের মধ্যে আসা এ পরিবর্তনের ফলেই ডিভোর্সের পথে হেঁটেছেন বলে জানিয়েছেন এই কার্দেশিয়ান। 

"এসব পরিবর্তনের জন্যই যদি এ বিচ্ছেদ হয়ে থাকে, তবুও আমি বলব নিজের প্রতি সৎ হওয়ার প্রয়োজন আছে। আমি নিজেকে বেছে নিয়েছি। এবং আমি মনে করি নিজেকে বেছে নেওয়াটা কোনো অপরাধ নয়," বলেন কিম। 

সাক্ষাৎকারে সামনে নিজেকে নিয়ে কী পরিকল্পনা করছেন, তাও জানান কিম। বলেন, "আমি ভালোভাবে খাবো, আমি ব্যায়াম করব। আমি আরও মজা করব। এবং নিজের সন্তানদের ও যারা আমাকে খুশি করে তাদের সঙ্গে বেশি সময় ব্যয় করব। 

"আমি আমার ফোন নামিয়ে রাখব। ইন্সটাগ্রামে কোনো কিছু দেখতে না চাইলে আমি আনফলো করে দেব।" 

সাক্ষাত্কারটি প্রকাশিত হওয়ার পর থেকেই এই কার্দাশিয়ানকে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা। 

সাত বছর একই ছাদের নিচে থাকার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে কানিয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন কিম। একসঙ্গে তাদের চারটি সন্তান রয়েছে।

বিচ্ছেদের পর থেকেই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন এই দুই তারকা। কানিয়ে একাধিকবার বলেছেন, কিম তাকে সন্তানদের সঙ্গেও সাক্ষাৎ করতে দেয় না। 

বর্তমানে কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে প্রেম করছেন কার্দাশিয়ান। আর অভিনেত্রী জুলিয়া ফক্সের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওয়েস্ট। 

Related Topics

টপ নিউজ

কিম কার্দাশিয়ান / কানিয়ে ওয়েস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে
  • ছবি তোলায় পাপারাজ্জির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন কানিয়ে ওয়েস্ট!
  • প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লকেট নিলামে কিনে নিলেন কিম কার্দাশিয়ান
  • 'জ্যাঙ্গো আনচেইনড' এর আইডিয়া আমার থেকে চুরি করেছেন টারান্টিনো: দাবি কানিয়ে ওয়েস্টের!  
  • মনরোর ৬০ বছর পুরনো গাউন নষ্ট করেছেন কিম কার্দাশিয়ান!

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net