Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মনরোর ৬০ বছর পুরনো গাউন নষ্ট করেছেন কিম কার্দাশিয়ান!

বিনোদন

টিবিএস ডেস্ক
17 June, 2022, 04:50 pm
Last modified: 17 June, 2022, 05:09 pm

Related News

  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ
  • এপস্টিন নথি প্রকাশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘তথ্য গোপনের’ অভিযোগ হিলারি ক্লিনটনের
  • সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত: ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল

মনরোর ৬০ বছর পুরনো গাউন নষ্ট করেছেন কিম কার্দাশিয়ান!

মেরিলিন মনরো ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে এই গাউনটি পরেছিলেন। সম্প্রতি অনলাইনে পোস্ট করা হয়েছে, কার্দাশিয়ান পরার পর গাউনের নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে।
টিবিএস ডেস্ক
17 June, 2022, 04:50 pm
Last modified: 17 June, 2022, 05:09 pm
মনরোর ঐতিহাসিক গাউন গায়ে মেট গালাতে কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত

চলতি বছরের ৫ মে অনুষ্ঠিত হয়, বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবছর শো এর অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের চমকপ্রদ পোশাক। কিংবদন্তী হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর ৬০ বছর পুরনো  সোনালি গাউন গায়ে জড়িয়ে গালার লাল গালিচায় হেঁটেছিলেন তিনি। 

কার্দাশিয়ান নিজেই জানিয়েছিলেন, শুধুমাত্র এই পোশাক পরার জন্য মাত্র তিন সপ্তাহে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। ফ্যাশন নিয়ে কতটা সচেতন হলে মানুষ এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ ছিলেন এই মডেল। 

কিন্তু মনরোর গাউন পরার সিদ্ধান্তের জন্যে সামাজিক  যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে অনেক কটাক্ষও শুনতে হচ্ছে এই মডেলকে। কারণ তাদের দাবি, মেরিলিন মনরোর এই পোশাকটি নষ্ট করে দিয়েছেন কিম কার্দাশিয়ান!

Pre and post Kim Kardashian. Marilyn Monroe's 4 million dollar president dress is destroyed forever. For what? We have no respect for anything anymore as long as it they get the gram. pic.twitter.com/KXEXepbdJx— suzie kennedy (@suziekennedy) June 13, 2022

সম্প্রতি অনলাইনে পোস্ট করা হয়েছে, কিম কার্দাশিয়ানের পরিহিত মেরিলিন মনরোর আইকনিক পোশাকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, পোশাকটির নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে। মেরিলিন মনরোর ভক্তকুল এবং অন্যান্য টুইটার ব্যবহারকারীরা  'হলিউড ইতিহাস'-এর অংশ, এই পোশাকটি ক্ষতিগ্রস্ত করার জন্য কিম কার্দাশিয়ানের ব্যাপক নিন্দা করেছেন।

মনরোর এই গাউনের নকশা করেছিলেন ডিজাইনার জ্যঁ লুই। মনরো ঐতিহাসিক স্কট ফোর্টনার গাউনটির আগের ও কার্দাশিয়ান পরার পরের কিছু ছবি শেয়ার করে জানান, কার্দাশিয়ান পরার পর গাউনের বেশকিছু ক্রিস্টান খুলে পড়ে গেছে। জিপারের দুই পাশের কাপড়ও প্রায় ফেঁসে গেছে।

একজন মন্তব্য করেছেন, "কিম কার্দাশিয়ান যা করেছেন তা অপরাধের পর্যায়ে পড়ে।" অন্য একজন বলেন, "এটা বেআইনি"।

প্রসঙ্গত, অভিনেত্রী মেরিলিন মনরো ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে এই গাউনটি পরেছিলেন। কিম কার্দাশিয়ান ২০১৬ সালে এক নিলামে ৪.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে মনরোর এই আইকনিক পোশাকটি সংগ্রহ করেন। গাউনটির বর্তমান দাম আনুমানিক ১০ মিলিয়ন ডলারেরও বেশি।

সূত্র: এনবিসি নিউজ 

Related Topics

টপ নিউজ

কিম কার্দাশিয়ান / মেরিলিন মনরো / ঐতিহাসিক গাউন / নষ্ট করা / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ
  • এপস্টিন নথি প্রকাশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘তথ্য গোপনের’ অভিযোগ হিলারি ক্লিনটনের
  • সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত: ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net