Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লকেট নিলামে কিনে নিলেন কিম কার্দাশিয়ান

বিনোদন

বাসস/এএফপি
19 January, 2023, 12:45 pm
Last modified: 19 January, 2023, 12:51 pm

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লকেট নিলামে কিনে নিলেন কিম কার্দাশিয়ান

নীলকান্তমণি ও হীরাখচিত এই লকেটটির নাম ‘আটাল্লাহ ক্রস’। প্রয়াত প্রিন্সেস ডায়ানা একাধিক অনুষ্ঠানে এই লকেটটি গলায় পরেছিলেন বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স।
বাসস/এএফপি
19 January, 2023, 12:45 pm
Last modified: 19 January, 2023, 12:51 pm
কিম কার্দাশিয়ান (বামে), প্রিন্সেস ডায়ানা (ডানে)। ছবি: সংগৃহীত

আমেরিকান রিয়েলিটি টেলিভিশন তারকা, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান প্রিন্সেস ডায়ানার একটি লকেট নিলামে কিনে নিয়েছেন। নীলকান্তমণি ও হীরাখচিত এই লকেটটির নাম 'আটাল্লাহ ক্রস'। প্রয়াত প্রিন্সেস ডায়ানা একাধিক অনুষ্ঠানে এই লকেটটি গলায় পরেছিলেন বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি'স।

১৯২০'র দশকে ব্রিটিশ জহুরি জেরার্ডের তৈরি এই লকেটটি বুধবার লন্ডনে সোথবি'স এর 'রয়্যাল অ্যান্ড নোবেল' শীর্ষক নিলামে  ১৬৩,৮০০ পাউন্ডে (২০২,৩০০ ডলার) বিক্রি হয়েছে।

১৯৮৭ সালে একটি চ্যারিটি গালা অনুষ্ঠানে ডায়ানা এই লকেটটি পরেছিলেন। নিলামে লকেটটি যে দামে বিক্রি হবে বলে অনুমান করেছিল সোথবি'স, বিক্রি হয়েছে তার দ্বিগুণেরও বেশি দামে। কিম কার্দাশিয়ানের হয়ে তার একজন প্রতিনিধি এই লকেটটি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছে সোথবি'স।

নিলামের আগে সোথবি'স এর ক্রিস্টিয়ান স্পফোর্থ বলেছিলেন, "প্রয়াত প্রিন্সেস ডায়ানার পরিহিত বা মালিকানায় থাকা লকেট 'আটাল্লাহ ক্রস' অত্যন্ত চমৎকার, বর্ণিল ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি অলঙ্কার। আরেক অর্থে এই লকেটটিকে প্রিন্সেস ডায়ানার তৎকালীন সময়ে তার নিজের পোশাক-পরিচ্ছদ ও গয়নার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠার প্রতীক হিসেবে ধরা যায়।"

এদিকে প্রিন্সেস ডায়ানার লকেট কেনার মাধ্যমে আরও একবার ফ্যাশন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কিম কার্দাশিয়ান। গত বছর ৪২ বছর বয়সী এই তারকা মেট গালাতে প্রয়াত হলিউড তারকা মেরিলিন মনরোর একটি বিখ্যাত গাউন গায়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

কিমের 'অতিরিক্ত স্বাস্থ্যবান' হওয়ার কারণে মনরোর গাউনটি তিনি কয়েক জায়গায় ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছিল। যদিও লস অ্যাঞ্জেলেসের রিপলে'স বিলিভ ইট অর নট! জাদুঘর কর্তৃপক্ষ- যারা গাউনটির মালিক, তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

Related Topics

টপ নিউজ

প্রিন্সেস ডায়ানা / লকেট / নিলাম / কিম কার্দাশিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net