Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত

বিনোদন

এপি
17 September, 2026, 07:55 am
Last modified: 17 September, 2026, 09:09 am

Related News

  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত

এপি
17 September, 2026, 07:55 am
Last modified: 17 September, 2026, 09:09 am

ডাকাতির মামলার কার্যক্রমের পর প্যারিসের আদালত থেকে বের হচ্ছেন কিম কার্দাশিয়ান, সঙ্গে কৃশ জেনার। ১৩ মে ২০২৫। ছবি: রয়টার্স

২০১৬ সালে ফ্রান্সের রাজধানীতে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় কিম কার্দাশিয়ানকে মঙ্গলবার ১ ইউরো (১.১৫ ডলার) ক্ষতিপূরণ দিয়েছে প্যারিসের একটি আদালত। এ তারকা অবশ্য এই পরিমাণ ক্ষতিপূরণই দাবি করেছিলেন। মামলার সঙ্গে যুক্ত একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

ডাকাতির এই ঘটনাটিকে কার্দাশিয়ান তার 'জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা' বলে বর্ণনা করেছিলেন। গত বছর আদালত এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটজনকে দোষী সাব্যস্ত করে। 

এরপর থেকেই কার্দাশিয়ান এই স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক যৌথ বিবৃতিতে তিনি ও তার স্টাইলিস্ট সিমন হারুশ ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, 'অভিজ্ঞতাটি ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এর প্রভাব এখনো আমাদের মনে রয়ে গেছে। আজকের এই রায় শুধু ক্ষতিপূরণ পাওয়ার বিষয় নয়, বরং এটি জবাবদিহি ও স্বীকৃতির প্রমাণ।'

বিবৃতিতে আরও বলা হয়, 'আদালত এবং এই পুরো প্রক্রিয়াজুড়ে যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি, এখন এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং মানসিক ক্ষত সারিয়ে তুলতে পারব।'

ওই মামলার এক আইনজীবী জানান, আদালত হোটেল দ্য পোরতালেস-এর একজন সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দিয়েছে। ডাকাত দল যখন কার্দাশিয়ানকে টার্গেট করে, তখন তিনি ওই হোটেলেই অবস্থান করছিলেন।

ওই রিসেপশনিস্ট জানান, ২০১৬ সালের ২ অক্টোবর 'ফ্যাশন উইক' চলাকালে গয়না ডাকাতির ওই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি ক্ষতিপূরণ ও সুদ বাবদ সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন। তার আইনজীবী মোহান্দ উইদজা এই রায়কে বিজয় হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছেন।

কার্দাশিয়ান ও অন্যদের বিষয়ে দেওয়া আদালতের লিখিত রায়গুলো এপি-র সাংবাদিকের সামনে পড়ে শোনান এই আইনজীবী।

আদালত ওই হোটেলকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিয়েছে। এছাড়া ডাকাতির সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কার্দাশিয়ানের স্টাইলিস্ট হারুশকেও তার দাবি করা ১ ইউরো দেওয়া হয়েছে।

বিচার চলাকালে কার্দাশিয়ানের পক্ষে কাজ করা ফরাসি আইনজীবীরা চলতি সপ্তাহে এপি-র পক্ষ থেকে করা টেক্সট মেসেজ ও ফোনকলের সাড়া দেননি।

ডাকাতদের মধ্যে দুজন পুলিশের ছদ্মবেশে জোরপূর্বক কার্দাশিয়ানের স্যুইটে প্রবেশ করে। তারা জিপ টাই ও টেপ দিয়ে কার্দাশিয়ানকে বেঁধে ৬০ লাখ ডলারেরও বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া গয়নার মধ্যে একটি হীরার আংটিও ছিল; সেটি তিনি ওই রাতে গিভেঞ্চির এক শোতে পরেছিলেন।

বয়সের কারণে ফ্রান্সে এই ডাকাতরা 'গ্র্যান্ডপা রবার্স' নামে পরিচিতি পান। সশস্ত্র ডাকাতি, অপহরণ, সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা ও অন্যান্য অভিযোগে যখন তাদের বিচার হয়, তখন তাদের ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০-এর কোঠায়।

বিচার-পূর্ব আটকাবস্থায় এরইমধ্যে সাজা ভোগ করে ফেলায় দোষী সাব্যস্ত কাউকেই আর নতুন করে কারাগারে যেতে হয়নি। তাদের কেউ এই রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।

ডাকাতদের দোষী সাব্যস্ত করার পর দেওয়া এক বিবৃতিতে কার্দাশিয়ান বলেন, 'এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ফরাসি কর্তৃপক্ষের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।'

এই তারকা বলেন, 'ডাকাতির এই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা, যা আমার এবং আমার পরিবারের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। যা ঘটেছে, তা আমি কখনোই ভুলতে পারব না। তবে আমি মানুষের মানসিক উত্তরণ ও জবাবদিহির শক্তিতে বিশ্বাস করি এবং সবার ক্ষত সেরে ওঠার জন্য প্রার্থনা করি।'

Related Topics

টপ নিউজ

কিম কার্দাশিয়ান / গ্র্যান্ডপা রবার্স / ডাকাতি / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net